আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

নারায়ণগঞ্জ লকডাউন

নারায়ণগঞ্জ লকডাউন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সদর উপজেলার (ফতুল্লা, সদর ও সিদ্ধিরগঞ্জ থানা) এলাকাকে সোমবার থেকে লকডাউন করা হয়েছে। রোববার রাত ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো: জাহিদুল আলম, জেলা সিভিলসার্জন ডা ইমতিয়াজ, র‍্যাব ও সেনাবাহিনীর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

লকডাউনের কথা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জাহিদুল আলম বলেন, আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি সোমবার থেকে নারায়ণগঞ্জ শহরের সদর উপজেলাধীন তিনটি থানা অর্থাৎ সিদ্ধিরগঞ্জ, সদর ও ফতুল্লা থানা, সিটি করপোরেশন এলাকার কাউকে বাইরে যেতে দেয়া হবে না এবং বাহির থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না।

তিনি আরো জানান, এসব এলাকায় বিনা প্রয়োজনে রিকশা আরোহী, প্রাইভেটকার আরোহী, মাইক্রোবাস আরোহী ও মোটরসাইকেল আরোহী যারাই যে কাজে বের হোক তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং বের হওয়া প্রয়োজন ছিল কিনা, প্রশাসন তা যাচাই করবে। এক্ষেত্রে সামাজিক নিরাপত্তা ও দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা তা কঠোরভাবে নির্ণয় করা হবে। সোমবার থেকে সামান্যতম কোনো ছাড় দেয়া হবে না।

প্রসঙ্গত নারায়ণগঞ্জে এ পর্যন্ত ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন বৃদ্ধ ও একজন বৃদ্ধা নারী মারা গেছেন।

এছাড়া আক্রান্ত ছয়জনের অবস্থা ভালো নেই। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগ শহরের পাইকপাড়া সহ প্রায় ছয় থেকে সাতটি এলাকা লকডাউন করা হয়েছে। এসব এলাকার প্রায় আট শ‘ পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত