আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

এমপির মেয়ে তাই ১০ বছর বিদেশে থেকেও চাকরিতে বহাল

এমপির মেয়ে তাই ১০ বছর বিদেশে থেকেও চাকরিতে বহাল

২০০৯ সাল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। মাঝখানে আড়াই মাসের ছুটির দরখাস্ত দিয়ে দীর্ঘ ১০ বছর ধরে বিদেশে অবস্থান করছেন। তবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বহাল রয়েছেন জামালপুরের এক সংসদ সদস্যের (এমপি) মেয়ে।

সরকার-দলীয় এমপির প্রভাবের কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তারা। উল্টো বিষয়টি গোপন করে তাকে এক স্কুল থেকে অন্য স্কুলে বদলি দেখানো হয়েছে।

ওই সহকারী শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের নবাগত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তবে কী কারণে আগের শিক্ষা কর্মকর্তারা বিষয়টি গোপন রেখেছেন তা তার জানা নেই। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ওই অনুপস্থিত শিক্ষিকার বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের মেয়ে ফারজানা হক ২০০৫ সালে ৭ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। একই উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন তিনি। সেখান থেকে ২০০৯ সালের ৫ ডিসেম্বর উপজেলা সদরের জেজেকেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন।

২০১০ সালের ৯ ডিসেম্বর থেকে ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অসুস্থতা দেখিয়ে ছুটি নেন এই শিক্ষিকা। এর পর থেকে প্রায় ১০ বছর ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ফারজানা হক সোমা ২০০৯ সালে জেজেকেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত থাকা অবস্থায় অস্ট্রেলিয়াতে পাড়ি জমান। পরে তিনি ২০১০ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আড়াই মাসের চিকিৎসাজনিত ছুটির আবেদন করেন। এখন পর্যন্ত তিনি অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন।

এমপির মেয়ের দীর্ঘ অনুপস্থিতিতে চাকরি বহাল থাকা নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হলেও টনক নেড়েনি উপজেলা ও শিক্ষা কর্মকর্তাদের। বিষয়টি সংবাদ কর্মীদের নজরে আসায় নড়েচড়ে বসেন জেলা শিক্ষা কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে জেলা শিক্ষা অফিসের একাধিক কর্মকর্তা-কর্মচারী বলেন, এমপির প্রভাবের কারণে উপজেলা শিক্ষা কর্মকর্তা এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারেননি। এ জন্য অনুপস্থিতির বিষয়টি গোপন রেখে এমপিকে সন্তুষ্ট রাখতে হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ইসলামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস জানান, সহকারী শিক্ষিকা ফারজানা হক ২০০৯ সালে অসুস্থতাজনিত কারণে এক মাসের ছুটি নেন। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

মো. ফেরদৌস বলেন, ‘আমি কয়েক দিন আগে এখানে যোগদান করেছি। কী কারণে ওই শিক্ষিকার বিষয়ে জেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়নি তা তার বোধগম্য নয়।’ তবে এ বিষয়ে জেলা শিক্ষা অফিসে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জেজেকেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা হকের অনুপস্থিতির বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আপনাদের মাধ্যমে বিষয়টি অবহিত হওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছি। তবে তিনি ২০০৯ সাল থেকে অনুপস্থিত থাকলেও ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০১১ সালের ডিসেম্বরের পর থেকে বেতন উত্তোলন করেননি। বিনা ছুটিতে দীর্ঘ ১১ বছর কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ময়মনসিংহ উপ-পরিচালকের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।’

দীর্ঘ ১০ বছর অনুপস্থিত থাকার পরও ওই শিক্ষিার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি এমন প্রশ্নের জবাবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিষয়টি তার বোধগম্য নয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত