আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

১৩০০০ শিক্ষার্থীর ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা আমেরিকান বিশ্ববিদ্যালয়ের

১৩০০০ শিক্ষার্থীর ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা আমেরিকান বিশ্ববিদ্যালয়ের

এলএ বাংলা টাইমস



‘আমেরিকান ইন্টারন্যাশেনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ ১৩ হাজার শিক্ষার্থীকে ভার্চুয়াল ক্লাসের সুযোগ করে দিচ্ছে। তাদের এই কাজে সহযোগিতা করছে মাইক্রোসফট ৩৬৫ এডুকেশন। বিশ্ববিদ্যালয়টি মাইক্রোসফট ৩৬৫ এ্যাপ ব্যবহার করে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ভার্চুয়ালি গুণগত ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে। শিক্ষার্থীরা একটি সেমিস্টার অনলাইনে করবে। 
 বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. কারম্যান জে. লামাগনা বলেন, ‘নতুন পরিস্থিতির সাথে মিলিয়ে পুনরায় শিক্ষা ব্যবস্থা চালু করা সহজ না। মাইক্রোসফট ও আমাদের অবকাঠামো ব্যবহার করে ১৩ হাজার শিক্ষার্থী, ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা, কর্মচারীদের চার দিনের মধ্যে একটি জায়গায় নিয়ে আসতে পেরেছি। এটা ব্যবহার করে আমরা বাস্তবিক ক্লাস ফিরিয়ে আনতে পেরেছি। আমরা একটি সমন্বিত চেষ্টা করছি। যাতে করে করোনা পরবর্তী সময়ে আমরা অফলাইন ও অনলাইনে দুই ভাবেই ক্লাস নিতে পারি।’ 

উপাচার্য বলেন, ‘আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। নতুন পরিস্থিতির সাথে কিভাবে মানিয়ে নিবো। প্রযুক্তির মধ্যে সিনিয়র প্রজন্মের চেয়ে নতুন প্রজন্মকে সহজে আনা যায়। কিন্তু মাইক্রোসফট এটাকে সহজ করে দিয়েছে। মাইক্রোসফটের মাধ্যমে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল করার দিকে এগিয়ে যাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়টি চারটি প্রশিক্ষণ প্রোগ্রাম করেছে মাইক্রোসফট ৩৬৫ এডুকেশনের সাথে তাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিচয় করিয়ে দিতে। 

মাইক্রোসফটের বাংলাদেশ, ভুটান, ব্রুনাই ও নেপালের কান্ট্রি ডিরেক্টর আফিফ মোহাম্মদ আলী বলেন, ‘কয়েক মাস ধরে আমরা কিভাবে শিখিয়েছি ও শিখেছে তা পরিবর্তিত হয়ে গিয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় নতুন প্রযুক্তি ব্যবহার করছেন। তারা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। যার প্রভাব গুরূত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী। আমরা পরিবর্তিত নতুন স্বাভাবিকতার মধ্য দিয়ে যাচ্ছি। যা শিক্ষাবিদদের ভার্চুয়াল লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্ত করা, অনুপ্রাণিত করা গুরুত্বপুর্ণ করে তুলেছে। আমেরিকান ইন্টারন্যাশেনাল বিশ্ববিদ্যালয়কে আমাদের সাথে যুক্ত করতে পেরে আমরা খুবই উদ্দীপ্ত।’ 

বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর ক্লাস শুরু করায় বিশ্ববিদ্যালয়টিকে অভিনন্দন জানিয়েছেন মাইক্রোসফটের সাউথ-ইস্ট এশিয়ার জেনারেল ম্যানেজার সুইক হুন চেস।

এলএ বাংলা টাইমস/এস/আর  

শেয়ার করুন

পাঠকের মতামত