আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দেশের সংসদ অধিবেশন কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণের নির্দেশ

দেশের সংসদ অধিবেশন কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণের নির্দেশ

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেয়ালে দৃশ্যমান স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে এ নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে এই নির্দেশ বাস্তবায়নের বিষয়ে তাকে হাইকোর্টে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।
বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
উচ্চ আদালতের এ আদেশের পরপরই সাংবাদিকদের সঙ্গে কথপোকথনে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বলেন, আদালতের আদেশের কপি হাতে পেলেই সংসদের অধিবেশন কক্ষে জাতির জনকের ছবি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়েম মুরাদ। এর আগে গত ১২ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। রিট আবেদনে আইন মন্ত্রণালয়ের সচিব ও সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়।
এর আগে ২০১৯ সালে রিটকারী সুবীর নন্দীর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের প্রতিটি আদালত কক্ষে বা এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে ওই আদেশে অনুযায়ী সব আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন করা হয়। এরই ধারাবাহিকতায় ৩০ জুলাই সুবীর নন্দী সংসদ কর্তৃপক্ষকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণে আইনি নোটিশ দেন। কিন্তু জবাব না পেয়ে ১২ আগস্ট তিনি হাইকোর্টে রিট করেন।
আইনি নোটিশ ও রিট আবেদনে বলা হয়, জাতীয় সংসদের অধিবেশন কক্ষ স্পিকার এবং সংসদ সদস্যদের আইন প্রণয়ন অফিস। রাষ্ট্র ও সরকারের অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান। জাতীয় সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণ সাংবিধানিক দায়িত্ব। ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের আইন সভায় জাতির পিতা কিংবা জাতীয় বীরদের প্রতিকৃতি অথবা ভাস্কর্য রয়েছে।
সংসদ সচিবের বক্তব্য : এতদিন অধিবেশন কক্ষে কেন জাতির পিতার ছবি প্রদর্শন করা হয়নি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সংসদ সচিব জাফর আহমেদ খান জানান, সংসদ ভবনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের কক্ষসহ সকল কক্ষেই জাতির পিতার ছবি টাঙানো রয়েছে। অধিবেশন কক্ষে এতদিন কেন টানানো হয়নি সেটা তিনি বলতে পারছেন না। তিনি বলেন, বিষয়টি উপেক্ষা করা হয়েছে, এমন নয়। আদালতের রায় অবশ্যই বাস্তবায়ন করা হবে।
সংসদ সচিব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু সব সময় সংসদীয় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। জাতির পিতার জন্মদিন, জাতীয় শোক দিবসসহ তার স্মরণে সারা বছর বিভিন্ন কর্মসূচি সংসদ থেকে পালন করা হয়। এতদিন অধিবেশন কক্ষে ছবি না থাকলেও তিনি সবার অন্তরের অন্তঃস্থলে রয়েছেন। আদালতের রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই রায়ের ফলে ছবি টানানো বাধ্যবাধ্যকতার মধ্যে চলে এলো।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত