আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার বৈঠক, সুসম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বার্তা ভারতের

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার বৈঠক, সুসম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বার্তা ভারতের

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির মধ্যে ঢাকা সফরে এসে সম্পর্ক আরো জোরদারের বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারতের পক্ষ থেকে তিনি এই বার্তা জানান।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের পররাষ্ট্রসচিবের এই সফর অনানুষ্ঠানিক। মহামারির কারণে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত মার্চ মাসের সফরও স্থগিত হয়েছে। এর পরও দুই দেশে শীর্ষ পর্যায়ে যোগাযোগ ও আগামী দিনগুলোতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতেই মোদি সরকার তার পররাষ্ট্রসচিবকে ঢাকায় পাঠিয়েছে।

ভারতীয় এক কূটনীতিক বলেছেন, দুই দেশের সম্পর্ক খুব ভালো। কভিডের মধ্যেও তাঁরা যোগাযোগ রাখতে চান। কারণ প্রধানমন্ত্রী তো আসতে পারলেন না, মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত হলো। সে জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক করার জন্য এটি তাঁদের প্রধানমন্ত্রীর একটি উদ্যোগ।

ভারতীয় ওই কূটনীতিক বলেন, ভারতের এই উদ্যোগের জোরালো প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারির মধ্যে এই প্রথম তিনি কোনো বিদেশি প্রতিনিধিকে সাক্ষাৎ দিলেন।

মুজিববর্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করবে ভারত : সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের উন্নয়ন অংশীদারি, কানেক্টিভিটি জোরদার, কভিড-পরবর্তী অর্থনীতি পুনর্জাগ্রতকরণ, কভিডের প্রভাব মোকাবেলায় সহযোগিতা, থেরাপিউটিক ও ভ্যাকসিনসহ কভিড মোকাবেলায় সহযোগিতা এবং যৌথভাবে মুজিববর্ষ উদ্যাপন নিয়ে কথা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ভারত একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবে।

জানা গেছে, দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে দ্রুত পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে যৌথ পরামর্শক কমিশনের বৈঠক আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এই কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছে। পরবর্তী বৈঠকে ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা, বিশেষ করে প্রকল্পগুলো খুব বিশদভাবে দেখতে চায়।

ভারতীয় এক কূটনীতিক বলেন, বাংলাদেশ সে দেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার। বিশ্বে বাংলাদেশকেই সবচেয়ে বেশি ঋণ সুবিধা দিয়েছে ভারত। সম্প্রতি বাংলাদেশকে রেলের ১০টি লোকোমোটিভ (ইঞ্জিন) দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই খুশি হয়েছেন। এগুলো বাংলাদেশে রেলের যাত্রী ও পণ্য পরিবহনে কাজে আসবে।

‘ট্রাভেল বাবল’ : ভারতীয় কূটনৈতিক সূত্রগুলো জানায়, গতকাল ভারতের পক্ষ থেকে ব্যবসা, সরকারি কাজ ও চিকিৎসার প্রয়োজনে ভ্রমণের জন্য ‘ট্রাভেল বাবল’-এর প্রস্তাব দেওয়া হয়েছে। ‘ট্রাভেল বাবল’ মানে দ্বিপক্ষীয় ভিত্তিতে দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনা। এর সঙ্গে তৃতীয় কোনো দেশ সম্পৃক্ত নয়।

জানা গেছে, ভারত করোনা পরিস্থিতির মধ্যে ফ্রান্স, জার্মানি, মালদ্বীপ ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ‘ট্রাভেল বাবল’ চালু করেছে। এতে দুই দেশের অনেক মানুষের সুবিধা হবে। ভারত বর্তমানে সীমিত পরিসরে ও আকাশপথে যাতায়াতের জন্য বিজনেস ও মেডিক্যাল ভিসা দিচ্ছে। ‘ট্রাভেল বাবল’ চালু হলে অনেকে যাতায়াত করতে পারবে।

রোহিঙ্গা ইস্যু : জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যু নিয়ে ভারতীয় পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করেছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে কথা বলেছেন। এই ক্ষেত্রে ভারতের অবস্থান হলো রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, সুরক্ষিত ও টেকসই প্রত্যাবাসন।

ক্রমবর্ধমান সহযোগিতার আলোকে সফর : কূটনৈতিক সূত্রগুলো জানায়, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার আলোকে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা সফরে এসেছেন। কভিড মহামারির মধ্যেও দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে। পণ্যবাহী ট্রেনগুলো চলছে। প্রতি সপ্তাহেই দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে নতুন কোনো না কোনো অগ্রগতি হয়েছে। প্রথমে রেক, মিনি রেক, সাইডডোর কনটেইনার, ফুল ফ্লেজড কনটেইনার চলাচল করেছে। কভিড মহামারির মধ্যেও ট্রেনে করে পোশাকশিল্পের জন্য প্রয়োজনীয় কাপড় ও সুতা এসেছে ভারত থেকে। এগুলো নিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শ্রিংলা আলোচনা করেছেন।

ভারত তার ত্রিপুরা রাজ্যে গোমতী রুটে পণ্যবাহী যানের পরীক্ষামূলক চলাচল শুরু করতে চায়। ওই রুট দিয়ে বাংলাদেশ থেকে পণ্য যাবে ত্রিপুরা। সেখানে বাংলাদেশি পণ্যের বড় চাহিদা আছে।

মুক্তিযুদ্ধ ও কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী উদ্যাপনে জোর : সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে আগামী বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্যাপন বিষয়ে। এ ছাড়া ভারত মুজিববর্ষের বেশ কিছু অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করতে চায়। গত কয়েক দিনে ভারতের পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে অনেক নিবন্ধ প্রকাশিত হয়েছে।

সম্পর্কে কোনো টানাপড়েন নেই : চীনকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপড়েনের শঙ্কা নাকচ করেছেন ভারতীয় কূটনীতিকরা। তাঁরা বলেন, আগামী কয়েক বছরের জন্য বাংলাদেশ-ভারত সম্পর্কের রূপরেখার অপেক্ষায় আছি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত