আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনাকালে দেশে ফিরেছেন ৭০ হাজার প্রবাসী কর্মী

করোনাকালে দেশে ফিরেছেন ৭০ হাজার প্রবাসী কর্মী

করোনা মহামারী শুরুর পর গত ১ এপ্রিল থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৭০ হাজার ৪২৭ জন বাংলাদেশী কর্মী দেশে ফিরে এসেছেন। তাদের কেউ এসেছেন কাজ হারিয়ে। কেউ এসেছেন ভিসার মেয়াদ নবায়ন না হওয়ায়। অনেকেই বিভিন্ন দেশে জেল থেকে ছাড়া পেয়ে ফিরেছেন।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ হিসাব দিয়েছে। ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম স্বাক্ষরিত প্রতিবেদনে গত বৃহস্পতিবার এ হিসাব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ২৩টি দেশ থেকে কর্মী ফেরত এসেছেন। সবচেয়ে বেশি কর্মী ফেরত এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে ২৩ হাজার ৫০২ জন।
ফেরত আসা কর্মীদের মধ্যে তিন হাজার ৩০৮ জন নারী। সৌদি আরব থেকে সর্বোচ্চ এক হাজার ৭৬ জন নারী কর্মী ফেরত এসেছেন। দেশটি থেকে সবমিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১২ হাজার ৯৫০ জন ফেরত এসেছেন। কল্যাণ ডেস্কের প্রতিবেদনে বলা হয়েছে, তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আউট পাস নিয়ে ফিরেছেন।
আরব আমিরাতে কাজ না থাকায় নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের ফেরত পাঠিয়েছে। তাদের জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা আরব আমিরাত যেতে পারবেন। তৃতীয় সর্বোচ্চ মালদ্বীপ থেকে ফিরেছেন সাত হাজার ৭৫৯ জন। প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন নির্ভর মালদ্বীপে কাজ না থাকায় তাদের ফেরত পাঠানো হয়েছে।
কুয়েত থেকে ফেরত এসেছেন সাত হাজার ৩২৯ জন। তাদের ফেরত পাঠানো হয়েছে ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়ায়। সাধারণ ক্ষমার আওতায় ফিরেছেন তারা। ওমান থেকে ফিরেছেন তিন হাজার ৬৪৫ জন। তারাও আউট পাস নিয়ে ফিরেছেন। সিঙ্গাপুর থেকে ফেরা এক হাজার ৩৮২ জনের ভিসার মেয়াদ শেষে নবায়ন হয়নি। তাই তাদের ফিরতে হয়েছে। কাতার থেকে ছয় হাজার ৬৮ জন ফিরেছেন চাকরি চলে যাওয়ায়। অন্য কাজ না পেয়ে তারা দেশে ফিরতে বাধ্য হয়েছেন। একই কারণে মালয়েশিয়া থেকে ফিরেছেন এক হাজার ৮৩৮ জন। ইরাক থেকে ফিরেছেন এক হাজার ৪১৯ জন।
ইতালি থেকে ফেরত এসেছেন ১৫১ জন। তারা গত ৬ জুলাই ইতালি ফিরে গিয়েছিলেন। করোনা সন্দেহে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। তুরস্ক থেকে ফেরত এসেছেন এক হাজার ৭৩০ জন। বৈরুতে বিস্ফোরণে বিধ্বস্ত লেবানন থেকে কাজ হারিয়ে ফিরেছেন ১২০ জন নারী কর্মীসহ ৫৬৪ জন বাংলাদেশী কর্মী। কাজ না পেয়ে ভিয়েতনাম থেকে ফিরেছেন ১২২ জন। কাজের মেয়াদ নবায়ন না হওয়ায় দক্ষিণ কোরিয়া থেকে ১০০ জন ফিরেছেন। কাজ না পেয়ে বিভিন্ন দেশ থেকে আরো দুই হাজারের মতো কর্মী ফেরত এসেছেন।
কর্মী ফেরত না পাঠাতে ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের যৌথ স্বাক্ষরে বিভিন্ন নিয়োগকারী দেশকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। করোনায় বেকার হয়ে পড়া কর্মীদের অন্যখাতে কর্মসংস্থানের সুযোগ দিতে অনুরোধ করা হয়।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত