আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হঠাৎ রপ্তানি বদ্ধের ঘোষণা ভারতের, একলাফে পেঁয়াজের কেজি ১০০ টাকা!

হঠাৎ রপ্তানি বদ্ধের ঘোষণা ভারতের, একলাফে পেঁয়াজের কেজি ১০০ টাকা!

হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধে ভারতের ঘোষণায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে খুচরা বাজারে রাতারাতি মশলাজাতীয় পণ্যটির দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে গেছে। আবার অনেক দোকানেই পেঁয়াজ কিনতে এসে শূন্য হাতে ফিরে যেতে দেখা গেছে ক্রেতাদের। বর্তমানে কোন কোন স্থানে এককেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা করে।

বিক্রেতারা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই প্রচুর ক্রেতা দোকানে ভিড় করেছেন পেঁয়াজ কেনার জন্য। তবে বেশ কিছু দোকানেই পেঁয়াজ না পেয়ে শূন্য হাতেই ফিরতে হয়েছে ক্রেতাদের।

জোয়ার সাহারার কয়েকটি দোকান ঘুরে দেখা যায়, এসব দোকানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে।

এদিকে মিরপুর শেওড়াপাড়ার তাজ জেনারেল স্টোরের স্বত্বাধিকারী বলেন, গতকাল বিকাল থেকে পেঁয়াজের ক্রেতা না থাকলেও সন্ধ্যার পর পেঁয়াজের বিক্রি বেড়ে গেছে। ৮০ থেকে ৯০ টাকা দরে এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সকালের চেয়ে দাম একটু বেশি।

তিনি আরও বলেন, এক বস্তা পেঁয়াজ ছিল সন্ধ্যার পর বিক্রি হয়ে গেছে। শুনলাম পাইকারি বাজারের দাম বেড়ে গেছে রাতারাতি। তাই আগামীকাল দামে পেঁয়াজ কিনে আনতে হবে।

মিরপুরের আরেক পেঁয়াজ-আলু বিক্রেতা বলেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় আমরাও দাম বাড়িয়েছি। শুনলাম ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। সেজন্য হুহু করে পেঁয়াজের দাম বাড়ছে।

এদিকে মিরপুর কাজীপাড়ায় একটি দোকানে পেঁয়াজ কিনতে আসা গৃহিণী বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে এজন্যই রাতেই পেঁয়াজ কিনতে এসেছি। ৫ কেজি পেঁয়াজ ৮০ টাকা দরে কিনলাম। সকালে পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। ভারতের ঘোষণার সঙ্গে সঙ্গে খুচরা ব্যবসায়ীরা কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বাড়িয়ে দিয়েছেন। আগামীকাল হয়তো এটির দাম আরও বেড়ে যাবে তাই একটু বেশি দাম দিয়ে হলেও পেঁয়াজ কিনে রাখলাম।

অপরদিকে, খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাদের দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে দাম কমে গেলে তারাও পেঁয়াজের দাম কমিয়ে দেবেন। তবে এই মুহূর্তে দাম কমার কোনো সম্ভাবনা নেই।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত