আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমসিটি ওপেন ডে-২০২০’ উদযাপিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমসিটি ওপেন ডে-২০২০’ উদযাপিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি (এমসিটি) বিভাগের আয়োজনে ভার্চুয়াল ‘এমসিটি ওপেন ডে-২০২০’ উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) জুম প্ল্যাটফর্মে উদযাপিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সাংবাদিক ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিটি বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ আলায়ের এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমসিটি বিভাগের সিনিয়র লেকচারার মো. সামাউন হাসান।

প্রধান অতিথির বক্তব্যে শাইখ সিরাজ বলেন, মাল্টিমিডিয়া প্রযুক্তি আমাদের সামনে অবাধ সুযোগ এনে দিয়েছে এবং ভবিষ্যতে আরও সুযোগ এনে দিবে। কিন্তু এই প্রযুক্তিকে যথাযথভাবে ব্যবহার করতে হলে সৃজনশীলতা প্রয়োজন। শুধু প্রযুক্তির ব্যবহার শিখে মাল্টিমিডিয়া সেক্টরে খুব বেশি উন্নতি করা যাবে না। এজন্য তিনি শিক্ষার্থীদেরকে সৃজনশীল হওয়ার আহŸান জানান।
শাইখ সিরাজ আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকেও তাদের সিলেবাস আধুনিকীকরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে ভেবে দেখতে হবে, তারা শিক্ষার্থীদেরকে যে শিক্ষা দিচ্ছেন তা তাদের কর্মজীবনে কাজে লাগছে কিনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের চাহিদা নিরূপন করা এবং সে অনুযায়ী জনশক্তি তৈরি করা। এসময় তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান এমসিটির মতো একটি যুগপোযোগী বিভাগ খোলার জন্য।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদার বলেন, ডিজিটাল এই যুগে মাল্টিমিডিয়া শিক্ষার বিকল্প নেই। প্রযুক্তির উন্নতির সাথে সাথে মাল্টিমিডিয়া সেক্টরে কাজের সুযোগ আরও বাড়তে থাকবে। তাই তরুণ শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া বিষয়ে পড়তে আগ্রহী হচ্ছে।

অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদার আরও বলেন, ২০১২ সালে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এমসিটি বিভাগের যাত্রা শুরু হয় এবং এ পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী এ বিভাগ থেকে ¯œাতক সম্পন্ন করেছে। তারা প্রত্যেকেই এখন দেশ বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করছে।

ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি (এমসিটি) বিভাগের আয়োজনে ভার্চুয়াল ‘এমসিটি ওপেন ডে-২০২০’ অনুষ্ঠানে দেশবরেণ্য সাংবাদিক ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ এবং  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত