আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সীমিত পরিসরে হলেও চালু থাকুক ইন্টারনেট সেবা

সীমিত পরিসরে হলেও চালু থাকুক ইন্টারনেট সেবা

কারফিউ জারি ও সেনাবাহিনী মাঠে নামিবার পর সমগ্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিক হইয়া আসিতেছে। তবে বর্তমান পরিস্থিতিতে ইন্টারনেট না থাকায় বেশ কিছু জরুরি সেবা বিঘ্নিত হইতেছে। ইহার কারণে আর্থিক ক্ষতিও বাড়িতেছে ক্রমশ। এই কথা অনস্বীকার্য যে, গত কিছুদিন ধরিয়া দেশের সার্বিক পরিস্থিতি যে পর্যায়ে উপনীত হইয়াছিল, তাহাতে এইরূপ ব্যবস্থা গ্রহণ ছাড়া কোনো গত্যন্তর ছিল না। তাহা ছাড়া ইন্টারনেট সেবা-সম্পর্কিত বেশ কিছু স্থাপনায় নাশকতার কারণেও এই সংকট দেখা দিয়াছে। এখন খোদ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দাবি করিয়াছেন যে, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সমগ্র দেশে সেনাবাহিনী মোতায়েনের পর ৪৮ ঘণ্টার মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়া আসিয়াছে। যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হইয়া আসিতেছে, তাই ইন্টারনেটের মতো জরুরি সেবা জরুরি ভিত্তিতে আবার চালু করিবার উদ্যোগ গ্রহণ করা অত্যাবশ্যক।


ইন্টারনেট ছাড়া আধুনিককালে মানবসভ্যতা অচল। আধুনিক মানুষের প্রাত্যহিক জীবনযাত্রায় ইহার প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। এই জন্য জাতিসংঘ কর্তৃক ইহাকে মানুষের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হইয়াছে। কয়েক দিন পূর্বে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে ইন্টারনেট-সুবিধা সচল করিবার আহ্বান জানাইয়াছে। ইন্টারনেট সার্ভিস বন্ধ থাকায় বিদ্যুতের প্রিপেইড মিটারে অনলাইনের মাধ্যমে রিচার্জ করা যাইতেছে না। ম্যানুয়েলি রিজার্চ করিতে গিয়া বিদ্যুৎ অফিসগুলিতে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যাইতেছে। ইহাতে বাড়িতেছে তাহাদের দুর্ভোগ ও দুর্দশা। তাহা ছাড়া ইন্টারনেট বন্ধ থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলির অ্যাপভিত্তিক লেনদেন ও ই-ব্যাংকিং-সেবা পুরাপুরি বন্ধ হইয়া গিয়াছে। অচল রহিয়াছে ই-কমার্স-কেন্দ্রিক ব্যবসায়-বাণিজ্যও। এমনকি মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পরিষেবাও এখন বন্ধ। ইহাতে আর্থিক লেনদেনে চরম ভোগান্তি পোহাইতে হইতেছে জনগণকে। লেনদেন হইতেছে না শেয়ার বাজারেও। বিশেষত যাহারা ব্যবসায়ী তাহারাও এই কারণে প্রভূত ক্ষতির সম্মুখীন হইতেছেন। ইহার কারণে রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হইতেছে মারাত্মকভাবে। বায়ারদের সহিত যোগাযোগের অভাবে তাহারা অন্যত্র মুখ ফিরাইয়া লইতে পারেন। ইহাতে আমাদের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প সমূহ ক্ষতির মুখে পড়িতে পারে। যদি আমাদের ওয়ার্ক অর্ডার অন্য দেশে চলিয়া যায়, তাহা হইলে আমাদের আফসোসের সীমা থাকিবে না। ইতিমধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে বাংলাদেশ হইতে পণ্য না নেওয়ার জন্য ইমেইল পাঠাইতেছে। এই জন্য সীমিত পরিসরে হইলেও ইমেইল চালু করা জরুরি। আবার ইন্টারনেট না থাকিবার কারণে আমাদের বিকাশমান আউটসোর্সিং খাতও চরমভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে। যাহারা ইহার সহিত সংশ্লিষ্ট তাহারা বিপাকে পড়িয়াছেন এবং এই মুহূর্তে কর্মহীন হইয়া পড়িয়াছেন। ইন্টারনেট-নির্ভর অনলাইন সংবাদমাধ্যমও চরম ক্ষতির শিকার হইয়াছে।

অবশ্য সরকার উদ্ভূত পরিস্থিতিতে যেইভাবে সকল কিছু 'ম্যানেজ' করিয়াছে তাহা অনেকের নজর কাড়িয়াছে। ইহার সহিত দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকিবার কথাও বলা হইতেছে। তবে এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ইন্টারনেট কেন্দ্রিক যোগাযোগব্যবস্থা দ্রুততম সময়ে চালু করা একান্ত আবশ্যক। গতকাল টেলিভিশনের সর্বশেষ খবর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘোষণা অনুযায়ী, গত রাত্রি হইতেই দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হইবার কথা। যদিও সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন সেবা বন্ধ রাখা হইতে পারে। আমরা আশা করি, পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে ইন্টারনেটের সকল সুবিধা যথাসময়ে চালু করা হইবে।

সুত্রঃ দৈনিক ইত্তেফাক 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত