আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ন্যাটোর ঘোষণাপত্রে যা আছে

ন্যাটোর ঘোষণাপত্রে যা আছে

ছবি: এলএবাংলাটাইমস

পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্যদেশগুলো ইউক্রেনকে এ জোটের সদস্য করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। গত বুধবার ওয়াশিংটনে ন্যাটোর ৭৫তম সম্মেলনে ৩২ দেশের এক ঘোষণায় এ কথা বলা হয়েছে।

ন্যাটোর ঘোষণাপত্রে ইউক্রেন বিষয়ে বলা হয়েছে, ইউক্রেনকে আগামী বছরের মধ্যে ন্যূনতম ৪৩ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে মিত্ররা। তবে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদি যে আর্থিক প্রতিশ্রুতি চেয়েছিলেন, তা পূরণ হয়নি। ঘোষণায় বলা হয়, ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করতে জোটের সমর্থন অব্যাহত থাকবে।

ন্যাটো জোটের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বিষয়ে রাশিয়ার দায়িত্বজ্ঞানহীন হুমকির নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে বেলারুশে পারমাণবিক অস্ত্র রাখার ঘোষণার নিন্দা জানিয়ে বলা হয়েছে, মিনস্ক ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ সক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে।

ন্যাটোর ঘোষণায় রাশিয়ার মিত্র হিসেবে চীনের বিষয়েও কড়া ভাষা ব্যবহার করা হয়েছে। ন্যাটোর পক্ষ থেকে চীনকে ইউক্রেন যুদ্ধে সিদ্ধান্ত গ্রহণে রাশিয়াকে সক্ষমকারী শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। এ ছাড়া বলা হয়েছে, ইউরো-আটলান্টিক নিরাপত্তার ক্ষেত্রে বেইজিং পদ্ধতিগত চ্যালেঞ্জ তৈরি করে চলেছে। রাশিয়ার যুদ্ধচেষ্টায় চীনকে সব ধরনের রাজনৈতিক ও সরঞ্জাম সহায়তা বন্ধ করতে আহ্বান জানানো হয়েছে। ইউক্রেন যুদ্ধে মস্কোকে অস্ত্র সহযোগিতা ও ইন্ধন জোগানোর জন্য ইরান ও উত্তর কোরিয়াকে অভিযুক্ত করা হয়েছে। এর বাইরে চীনের মহাকাশ সক্ষমতা, পারমাণবিক অস্ত্র বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বেইজিংকে আলোচনার মাধ্যমে ঝুঁকি কমানোর আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া বিবৃতিতে ইন্দো-প্যাসিফিকের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের প্রেক্ষাপটে ন্যাটো ও ইইউর মধ্যে সহযোগিতা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়, ন্যাটো জোট ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষায় কাজ করবে এবং যথাযথ পদক্ষেপ নেবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত