আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

জার্মানির মানহাইমে গাড়ি দুর্ঘটনা, নিহত ২, আহত অনেকে

জার্মানির মানহাইমে গাড়ি দুর্ঘটনা, নিহত ২, আহত অনেকে

ছবিঃ এলএবাংলাটাইমস

জার্মানির মানহাইম শহরের কেন্দ্রস্থলে একটি গাড়ি পথচারীদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লে অন্তত ২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মানহাইম শহরের কেন্দ্রস্থলে একটি গাড়ি পথচারীদের ওপর উঠে যায়। এখন পর্যন্ত আহতদের সংখ্যা ও অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় শহরের সব সেতু ও প্রধান সড়ক পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থল পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এবং আশপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ, যার মধ্যে একটি জুতাও দেখা গেছে। আহতদের সেবা দিতে সেখানে দ্রুত ছুটে আসে উদ্ধারকর্মীরা।

এক প্রত্যক্ষদর্শী মানু ব্রিওসো জানান, তিনি পারেডপ্লাটজ এলাকায় একটি ক্লাস করছিলেন, তখনই তিনি গাড়িটিকে রাস্তা দিয়ে যেতে দেখেন। এরপরই সেটি পথচারীদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষ আমাদের জানায় যে বাইরে দুর্ঘটনা ঘটেছে এবং পুলিশ এলাকাটি ঘিরে ফেলায় আমরা স্কুল ছাড়তে পারছি না। পরে যখন বের হতে পারলাম, তখন চারদিকে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের ভিড় দেখলাম।

মানহাইম ইউনিভার্সিটি হাসপাতাল জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২:২০ টায় তারা ঘটনাটির বিষয়ে জরুরি বার্তা পায় এবং আহতদের চিকিৎসার জন্য জরুরি পরিকল্পনা সক্রিয় করে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাপ্তবয়স্ক ও শিশুসহ বহু আহত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পুরোপুরি পূর্ণ হয়ে গেছে।

হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে।

এই ঘটনার আগে জার্মানিতে দুইটি ভয়াবহ গাড়ি হামলা সংঘটিত হয়েছে, যা ইচ্ছাকৃত বলে সন্দেহ করা হচ্ছে।

১৩ ফেব্রুয়ারি মিউনিখ শহরে একজন ২৪ বছর বয়সী ব্যক্তি একটি বিক্ষোভে অংশ নেওয়া জনগণের উপর গাড়ি চালিয়ে দেয়, এতে এক মা ও তার ২ বছরের শিশু নিহত হন এবং ৩৭ জন আহত হন। তদন্তে বেরিয়ে আসে, অভিযুক্ত ব্যক্তি ধর্মীয় কারণে ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

২০ ডিসেম্বর মাগডেবুর্গ শহরের একটি ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় ৫ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হন।

তবে মানহাইমের এই সাম্প্রতিক ঘটনাটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত হামলা, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত