আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১, আহত শতাধিক

স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১, আহত শতাধিক

ছবিঃ এলএবাংলাটাইমস

স্পেনের দক্ষিণাঞ্চলে রোববার দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আরও ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ এলাকার কাছে লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি পাশের রেললাইনে চলে যায় এবং সেখানে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৭৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর এবং পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া দুর্ঘটনায় আরও ১৭০ জন সামান্য আহত হয়েছেন।

ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে এবং দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়া অঞ্চলের মধ্যে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ট্রেনটি কেন লাইনচ্যুত হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

লাইনচ্যুত হওয়া ট্রেনটি পরিচালনাকারী সংস্থা ইরিও (Iryo) এক বিবৃতিতে জানিয়েছে, “এই ঘটনায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং পরিস্থিতি মোকাবিলায় সব জরুরি প্রোটোকল সক্রিয় করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে।”

সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত