আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

এফ-৩৫ যুদ্ধবিমান ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত

এফ-৩৫ যুদ্ধবিমান ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আমেরিকান নৌবাহিনীর তথ্য অনুযায়ী, লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছাকাছি দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমানটি। তবে সময়মতো ইজেক্ট করতে পারায় পাইলট অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। খবর সিএনএনের।

 

বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন লেমুর জানায়, পাইলট সফলভাবে বিমানের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসেন এবং নিরাপদেই আছেন। দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি বলেও নিশ্চিত করে নৌবাহিনী।

 

তবে ঠিক কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। নৌবাহিনী জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে।

এদিকে, মার্কিন সামরিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন, যারা এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করে, তারা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। নিয়মিত অফিস সময়ের বাইরে থাকায় তাদের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

 

উল্লেখ্য, এফ-৩৫ যুদ্ধবিমানকে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে ধরা হয়। প্রযুক্তির সর্বোচ্চ সমন্বয়ে তৈরি এই বিমানে রয়েছে স্টেলথ ক্ষমতা, উন্নত সেন্সর প্রযুক্তি ও বহুমুখী যুদ্ধ সক্ষমতা।

শেয়ার করুন

পাঠকের মতামত