আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

রাহুল গান্ধী পরিপক্ব রাজনীতিবিদে পরিণত হয়েছেন মন্তব্য করলেন অমর্ত্য সেন

রাহুল গান্ধী পরিপক্ব রাজনীতিবিদে পরিণত হয়েছেন মন্তব্য করলেন অমর্ত্য সেন

ভারতে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী গত কয়েক বছরে রাজনৈতিকভাবে বড় ধরনের পরিপক্বতা অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন। তবে বর্তমান পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা হিসেবে তার অগ্নিপরীক্ষা হবে বলে মনে করেন প্রবীণ এই অধ্যাপক। 


‘ভারত জোড়ো যাত্রা’র প্রশংসা করে অমর্ত্য সেন বলেন, রাহুল গান্ধীর এই কর্মসূচি শুধু ভারতের জাতীয় রাজনীতিকে নতুন করে গঠন করেনি বরং এটা ভারতের রাজনীতির দৃশ্যপটকেও সমৃদ্ধ করেছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে নিজের পৈতৃক বাসভবনে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক সেন এসব কথা বলেন। 

রাহুল গান্ধী যখন ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে পড়তে যান, তখন অমর্ত্য সেন সেখানকার অধ্যাপক। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘তরুণ রাহুল যখন ট্রিনিটি কলেজের শিক্ষার্থী, তখন থেকেই আমি তাকে চিনি। তখন আমি সেখানে পড়াই। এ সময় একদিন তিনি আমার কাছে এসেছিলেন। তখন অন্য দশটা ছেলের মতো কী করতে চান, তা তার কাছে এতটা স্পষ্ট ছিল না। সে সময় রাজনীতির প্রতিও তার এতটা আগ্রহ ছিল না।’


রাহুল তখন উন্নয়নবিশেষজ্ঞ হতে চেয়েছিলেন বলেও মন্তব্য করেন অধ্যাপক অমর্ত্য সেন।

রাজনীতিবিদ রাহুল প্রসঙ্গে এই নোবেলজয়ী অধ্যাপক বলেন, ‘আমার মনে হয়, রাজনীতিতে যোগ দেওয়ার পর শুরুর দিকে তাকে কিছুটা কাঠখড় পোড়াতে হয়েছে। কিন্তু তার সাম্প্রতিক কাজকর্ম অসাধারণ। আমি তার বড় ভক্ত হয়ে গেছি।’

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে রাহুলের সম্ভাবনা কতটুকু? এমন এক প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, ‘এটা তো বলতে পারব না (হাসি)। কেউ কীভাবে প্রধানমন্ত্রী হন, তা আগে থেকে বলাটা বেশ কঠিন।’

‘ভারত জোড়ো যাত্রা’ থেকেই রাহুল তার গুরুত্বপূর্ণ রাজনৈতিক রসদ সংগ্রহ করেছেন জানিয়ে ৯০ বছর বয়সী অমর্ত্য সেন বলেন, ‘বিরোধী নেতা হিসেবে রাহুলের প্রধান দায়িত্ব হলো বৈষম্য ও সাম্প্রদায়িকতার ব্যাপারে বিশেষ মনোযোগ দেওয়া। বিশেষ করে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ মুসলমান, খ্রিষ্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর কীভাবে আধিপত্য বিস্তার করছেন, সেটার প্রতি তাকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত