আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

পেলোসি, ক্লুনির সমালোচনা, আরও কোণঠাসা বাইডেন

পেলোসি, ক্লুনির সমালোচনা, আরও কোণঠাসা বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

জো বাইডেনের পুনরায় নির্বাচিত হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং অভিনেতা ও ডেমোক্র্যাট তহবিল সংগ্রাহক জর্জ ক্লুনি। প্রভাবশালী এই দুই ব্যক্তির সন্দেহ প্রকাশের ফলে আরও কোণঠাসা হয়ে পড়েছেন প্রেসিডেন্টপ্রার্থী জো বাইডেন।

বাইডেনের দীর্ঘদিনের সহযোগী পেলোসি বলেন প্রেসিডেন্ট সরে দাঁড়াবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তার ব্যাপার। কিন্তু গত মাসের বিপর্যয়কর নির্বাচনী বিতর্কের পর আমরা তাকে প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলছি। কারণ, হাতে খুব বেশি সময় নেই।

এদিকে এবার নির্বাচনী দৌড় থেকে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তার সবচেয়ে বড় সমর্থক জর্জ ক্লুনি।
জর্জ ক্লুনি নিজের মতামতে বলেন, ‘প্রেসিডেন্ট তার ক্যারিয়ারে অনেক লড়াইয়েই জিতেছেন। কিন্তু একটি লড়াইয়ে তিনি জিততে পারেননি। আর তা হচ্ছে সময়ের বিপরীতে লড়াই।’

ক্লুনি আরও লেখেন, ‘আমি জো বাইডেনকে একজন সিনেটর, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হিসেবে ভালোবাসি। আমি তাকে বন্ধুও মনে করি। তার ওপর আমার বিশ্বাস আছে।’

কিন্তু গত ১৫ জুনের অর্থ সংগ্রহ অনুষ্ঠানে তিনি যে বাইডেনকে দেখেছেন সে ২০১০ সালের বাইডেন, এমনকি ২০২০ সালের বাইডেনের মতোও ছিল না বলে ক্লুনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাইডেন হচ্ছেন সেই একই মানুষ যাকে আমরা সবাই নির্বাচনী বিতর্কে (২৭ জুন) দেখেছি। এটি বয়সের ব্যাপার। আমরা এই প্রেসিডেন্টকে নিয়ে নভেম্বরের নির্বাচনে জিততে পারব না।

এছাড়া মার্কিন সিনেটর পিটার ওয়েলচ বুধবার বাইডেনকে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। তিনিই প্রথম ডেমোক্র্যাটিক সিনেটর যিনি স্পষ্টভাবে মার্কিন প্রেসিডেন্টকে সরে যাওয়ার আহ্বান জানালেন।

সপ্তাহ দুয়েক আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছিলেন বাইডেন। বিতর্কে মোটেও ভালো করতে পারেননি তিনি। মূলত এর পর থেকেই প্রার্থিতা প্রত্যাহারে বাইডেনের ওপর চাপ ক্রমেই বাড়তে থাকে।

ওই বিতর্কের পর আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হবেন বাইডেন। সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করবেন তিনি। বাইডেনের জন্য এই সংবাদ সম্মেলন বড় একটি অলিখিত পরীক্ষা হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত