আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

বোমা হামলা চালিয়েছে ইসরায়েল ইয়েমেনের রাজধানীর কাছে বিদ্যুৎকেন্দ্রে

বোমা হামলা চালিয়েছে ইসরায়েল ইয়েমেনের রাজধানীর কাছে বিদ্যুৎকেন্দ্রে

ইসরায়েলি নৌবাহিনী ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রোববার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করছে, বিদ্যুৎকেন্দ্রটি হুথিরা ব্যবহার করেছিল, কিন্তু তারা এর কোনো প্রমাণ দেয়নি।

 

স্থানীয় আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসন হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। হামলার ফলে আগুন লাগে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 

দেশটির উপ-প্রধানমন্ত্রী বলেছেন, জরুরি কর্মীরা আরও ক্ষতি এড়াতে সক্ষম হয়েছেন। সানার বাসিন্দারাও কমপক্ষে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

ইসরায়েলি বাহিনী দাবি, এই স্থানটি হুথি যোদ্ধারা ব্যবহার করছিল। আল জানিরা জানিয়েছে, কিন্তু তারা একটি বেসামরিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানার ন্যায্যতার পক্ষে প্রমাণ উপস্থাপন করেনি। এই হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

 

ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দখলদার বাহিনী দাবি করেছে, এই হামলা ছিল হুথিদের বারবার ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সরাসরি প্রতিশোধ।

গাজায় ইসরায়েলের গণহত্যার জবাবে ২০২৩ সাল থেকে হুথিরা বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। ইসরায়েলও গুরুত্বপূর্ণ হোদেইদাহ বন্দরসহ ইয়েমেনের বিভিন্ন অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরেও আক্রমণ করেছে।

লোহিত সাগরের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত জাহাজগুলোতে হুথিরা হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যও ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে। হুথিরা জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধ এবং গাজা অবরোধের প্রতিক্রিয়া হিসাবে তাদের পদক্ষেপ জলপথ দিয়ে যাওয়া বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে।

গত মে মাসে ওয়াশিংটন এবং হুথিরা একে অপরের ওপর হামলা বন্ধ করার বিষয়ে সমঝোতায় এসে আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা করে। হুথিরা জোর দিয়ে বলেছিল, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

যুদ্ধবিরতি ঘোষণার আগে মার্কিন বাহিনী ইয়েমেনে শত শত বিমান হামলা চালিয়ে ২৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক ও বিদেশি অভিবাসী ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতি বোমাবর্ষণ বন্ধ করবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত