আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

চার স্টেশন বন্ধ, দুই ভাগে চলছে ট্রেন

চার স্টেশন বন্ধ, দুই ভাগে চলছে ট্রেন

মিরপুর-১০ নম্বরে মেট্রোরেল লাইনের নিচে আগুনের ঘটনায় চার স্টেশন বন্ধ রেখে দুই ভাগে চলাচল করছে মেট্রোরেল। 


বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা বৃহস্পতিবার দুপুরে তিনটা মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এই পুলিশ বক্সের পাশেই মিরপুর-১০ স্টেশনসহ চারটি স্টেশন বন্ধ রেখেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

ডিএমটিসিএল-এর কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে স্টেশন বন্ধ থাকলেও ট্রেন চলাচল করছে।

এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেজে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আজ বেলা ২টা ২৫ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো ট্রেন চলাচল বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক আছে। বন্ধ স্টেশনসমূহ চালু হলে তাৎক্ষণিক জানানো হবে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত