আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

বিবিসি সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা, সন্দেহভাজন গ্রেপ্তার

বিবিসি সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা, সন্দেহভাজন গ্রেপ্তার

ছবি: এলএবাংলাটাইমস

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক সাংবাদিকের স্ত্রী ও তার দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন কাইল ক্লিফোর্ডকে (২৬) গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লিফোর্ডকে গ্রেপ্তারের লক্ষ্যে বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করা হয়। এরপর বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উত্তর লন্ডনের এক কবরস্থানের কাছে তাকে আহত অবস্থায় পাওয়া যায়।

গত মঙ্গলবার সন্ধ্যায় বিবিসি ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী ও দুই কন্যাকে তাদের পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশি শহরের বাড়িতে ক্রসবো দিয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়।

লন্ডন থেকে ২০ মাইল উত্তরপশ্চিমে বুশি শহরের অ্যাশলি ক্লোজ এলাকার এক বাড়িতে ক্যারল হান্ট (৬১), হান্নাহ হান্ট (২৮) এবং লুইস হান্টকে (২৫) গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করেন। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা তাদের সাংবাদিক জন হান্টের স্ত্রী ও কন্যা।
জানা যায়, ব্রিটিশ সেনাবাহিনীতে কিছু দিন কাজ করার পর দুই বছর আগে চাকরি ছেড়ে দেন ক্লিফোর্ড। ক্লিফোর্ড ধরা পড়ার আগে উত্তর লন্ডনের এনফিল্ডের ল্যাভেন্ডার হিল কবরস্থানে বহু পুলিশ উপস্থিত হন। এর আগে কবরস্থানের কাছে এক বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

পুলিশের ধারণা, নিহতদের সঙ্গে ক্লিফোর্ডের পূর্ব পরিচয় ছিল। ঘটনার সময় ক্রসবোর পাশাপাশি অন্য অস্ত্রও ব্যবহৃত হয়েছিল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত