আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

যে বিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে রইলো !

যে বিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে রইলো !

চারদিকে বাঁধভাঙা উচ্ছ্বাস। ৬৮ বছরের বন্দিদশার অবসান ঘটায় ভূবন কাঁপানো আনন্দে মাতোয়ারা বাংলাদেশের অভ্যন্তরের ছিটমহলবাসীরা। ঘড়ির কাঁটা রাত ১২টা ১ মিনিট ছোঁয়ার সঙ্গে সঙ্গে রাতের আঁধার ঠেলে দেয় মোমবাতি আর মশালের আলো। গগনবিদারী স্লোগান ওঠে ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’। এর মধ্যে ১৩২ নম্বর ছিটে ঘটে আরো একটি স্মরনীয় ঘটনা। ৩১ জুলাই নিজের জন্মদিনের সঙ্গে ইতিহাসকে সাক্ষী রেখে ১৩২ ছিটমহলের বাসিন্দা রতন মিয়া সেরে ফেললেন বিয়েটাও।
রাত ১২টা এক মিনিট বাজার সাথে সাথে ৬৮ টি মোমবাতি ও ৬৮ টি মশাল জ্বালিয়ে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহন করলেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত ২০ নম্বর লতাবাড়ি ছিটমহল ও হাতীবান্ধা উপজেলার গোতামারী ছিটমহলের বাসিন্দারা। এসময় আনন্দ উল্লাসে মেতে উঠেন ছিটবাসিরা। মধ্যরাতে তাদের এদেশের নাগরিক হিসেবে বরণ করতে জনপ্রতিনিধি, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিতি ছিলেন এসব ছিটমহলে।
এসময় হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী বাচ্চু গোতামারী ছিটমহলের প্রবীন বাসিন্দা ছব্বর আলীর হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন।
এরপর শুরু হয় সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনা দেশাত্ববোধক গানের আসর। লালমনিরহাট জেলায় অবস্থিত ১৩১ ও ১৩২ বাঁশকাটা, ভোটবাড়ি সহ অন্যান্য ছিটমহলগুলোতেও চলছে আনন্দ ও উচ্ছাস।
এর মধ্যে ১৩২ নম্বর ছিটমহলে গিয়ে চোখ আটকে যায়। এই ছিটমহলে জন্ম নিয়ে গত ২৪ বছর ধরে কাটিয়েছেন টগবগে তরুন মোহাম্মদ রতন মিয়া। ছিটমহল বিনিময়ের দিনক্ষন নির্দিষ্ট হয়ে যাওয়ায় সে নিজের বিয়ের তারিখটাও করে ফেলেন একই দিনে। এদিকে ৩১ জুলাই ছিল রতনের জন্ম দিন।
এই তারিখে মধ্যরাত ১২টা ১ মিনিটে নতুন বাংলাদেশি নাগরিক হবেন। ছিটমহল শব্দটি জীবন থেকে মুছে যাবে। এসব কারণ স্মরণীয় করে রাখতে রতন মিয়া বাবা মনছার আলী ও মা অসভা বেগমের কাছে বায়না ধরেন, এই তারিখেই নিজের বিয়েটাও করবেন। একমাত্র ছেলে সন্তান রতনের বায়না পূরণে পাটগ্রাম পৌর এলাকার নুর আলম ও রনজিনা খাতুনের তৃতীয় মেয়ে নুরফা বেগমের সাথে শুক্রবার রাতে মহাআনন্দে বিয়ে দেন।
মোহাম্মদ রতন মিয়ার কাছে অনুভূতি জানতে চাইলে বলেন, আমরা গরীব মানুষ। পড়ালেখা করতে পারি নাই। ৩১ জুলাই আমার জন্ম দিন ছিল। গত ২৪টি বছর ছিটমহল যন্ত্রণায় সামাজিকভাবে দগ্ধ ছিলাম। এই দিনে মধ্যরাতে আমরা নতুন বাংলাদেশি হবো যেনে বাবা-মাকে বলে আমি বিয়ের দিনও ঠিক করি। তাই আজ আমার বিয়ে। জীবনে দিনটি স্মরণীয় করে রাখতেই এই সিন্ধান্ত ছিল আমার।
এ তো গেল রতনের জীবনে বাড়তি কিছু আনন্দ-উল্লাস। সেই আনন্দ উল্লাস যেন পাশের ১৩১ নম্বর বাঁশকাটা ছিটমহলেও আঁচড়ে পড়েছিল। এজন্যই বিয়েতে সবাই নেচে-গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে। সেখানে আনন্দ ভাগাভাগি করে নিতে আসেন প্রতিবেশিরাও। ঐতিহাসিক এ শুভ ক্ষণটিকে রতন-নুরফার বিয়ের ঘটনাটি আলোড়িত করে তুলেছে ছিটমহলবাসীদের। বাধভাঙ্গা এ আনন্দের মাঝে তাদের এ বিয়ের অনুষ্ঠান যেন ৬৮ বছরের নানা বঞ্চনার শিকার ছিটমহলবাসীদের নুতন জীবনে প্রবেশের বাসররাতের অনাবিল আনন্দের প্রতীক হিসেবে স্মরণীয় থাকবে।

শেয়ার করুন

পাঠকের মতামত