আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

শোক দিবসের নামে চাঁদাবাজি

শোক দিবসের নামে চাঁদাবাজি

শোক দিবসের নাম করে চাঁদাবাজি করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিলেন ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের গন্ধ পেলেই অনেকে হেয় করার জন্য নানা অপপ্রচার করে। তাই শোক দিবসের নাম করে কোনো ধরনের চাঁদা তোলা যাবে না। কারও বিরুদ্ধে এমন অভিযোগ পেলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।’
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে মায়া বলেন, ‘আপনার কথায় আমরা পরিবর্তন লক্ষ করছি। তাই আপনি দেশকে ভালোবাসলে দেশের এই শোকের মাসে অন্তত পক্ষে ১৫ আগস্ট জন্মদিন পালন করবেন না। তাহলে প্রমাণ হবে, আপনি ভুলভ্রান্তি শেষ করে শুধরিয়েছেন।’
বর্ধিত সভায় খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেছেন, ২০১৯ সালের নির্বাচনে নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিএনপি বর্তমান জাতীয় সংসদে না থাকার কারণে, নির্বাচনকালীন সরকারেও থাকার কোনো সুযোগ নেই।’
কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই আগামী নির্বাচনে শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে। মনে হচ্ছে বিএনপি সন্ত্রাসের পথ পরিহার করে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে এসেছে। আমি বিশ্বাস করি ও আশা করি তারা তাদের মনের কূটিলতা দূর করে আর কোনো পৈশাচিক কর্মসূচি দেবে না।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত