আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় : নিহত ৫

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় : নিহত ৫

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে উপজাতীয় সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক সেনা সদস্য। আজ শনিবার ভোরে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের দোখাইয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয় গেছে। তার নাম রূপায়ন চাকমা (৩০)। আহত সেনা সদস্যের নাম কর্পোরাল লিয়াকত আলী।
স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার সিদ্দিকীর নেতৃত্বে একটি সেনাদল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেনাবাহিনীও পাল্টা জবাব দিলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলে কমপক্ষে পাঁচ উপজাতীয় সন্ত্রাসী নিহত হয়। গুলিবিদ্ধ হন এক সেনা সদস্য।
এ সময় সেনাবাহিনীর সাথে গুলি বিনিময়ে টিকে থাকতে না পেরে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সাতটি অস্ত্র ও পাঁচ শ' রাউন্ড গোলাবারুদ-সহ সন্ত্রাসীদের ব্যবহৃত পোষাক। এখনো সেনাবাহিনী ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি এসএমজি, দুটি রাইফেল, তিনটি এস এল আর। এছাড়া সন্ত্রাসীদের ব্যবহৃত তিনটি পোষাক উদ্ধার করা হয়েছে।
এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেনা অভিযানে পাঁচজন সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি দুর্গম এলাকায় হওয়ায় আদৌ কি ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শেয়ার করুন

পাঠকের মতামত