আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশে রাজনীতি করতে দেবেন কি না জানতে চাই: বিএনপি

বাংলাদেশে রাজনীতি করতে দেবেন কি না জানতে চাই: বিএনপি

বিরোধী দলকে বর্তমান সরকার রাজনীতি করতে দেবে
কি না জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরা জানতে
চাই, এ দেশে আপনারা ছাড়া অন্য কোনো রাজনৈতিক
দলকে রাজনীতি করতে দেবেন কি না। নাকি আইন করে
বিরোধী দলের রাজনীতি নিষিদ্ধ করবেন? এর একটা
সুরাহা হওয়া জরুরি।’
নয়াপল্টনে বিএনপির কর্যালয়ে মঙ্গলবার এক সংবাদ
সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় স্থায়ী কমিটির
সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব মো.
শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.
আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস
সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান
শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘শেখ হাসিনার আগের
আওয়ামী লীগ সরকার অনেক ভাল ছিল। তারা অন্তত
একটি ক্ষেত্রে সত্ ছিল। তারা আইন করে দেশে সব
বিরোধী দলের রাজনীতি বন্ধ করেছিল। কিন্তু
বিনাভোট ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে
ক্ষমতা দখল করা হাসিনা সরকার কৌশলে বিরোধী
দলের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে।’
নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিদেশি হত্যায়
বিএনপি নিন্দা জানিয়ে অবিলম্বে প্রকৃত দোষীদের
গ্রেফতারের দাবি জানিয়েছে। অথচ তদন্তের আগেই
প্রধানমন্ত্রী এ ঘটনায় বিএনপির ওপর দায় চাপিয়ে
বক্তব্য দিচ্ছেন। এতে মনে হচ্ছে দেশে আইন ও
বিচারের কোনো প্রয়োজন নেই। যাকে খুশি তাকে
ধরে শাস্তি দিলেই হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত