আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ক্ষমতাসীনদের বক্তব্য 'হাস্যকর': বিএনপি

ক্ষমতাসীনদের বক্তব্য 'হাস্যকর': বিএনপি

বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি
চেয়ারপার্সন খালেদা জিয়া ও
সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক
রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রীসহ
মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের
বক্তব্যকে ‘হাস্যকর’ বলেছে
বিএনপি। একইসঙ্গে সরকারের
ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাদের
নিয়ে এই ‘অপপ্রচার’ চালানো
হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
শনিবার ঢাকা রিপোর্টার্স
ইউনিটিতে শহীদ জেহাদ স্মৃতি
পরিষদ আয়োজিত এক আলোচনা
সভায় এসব কথা বলেন বিএনপির
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম
খান।
সম্প্রতি ঢাকা ও রংপুরে এক
ইতালীয় এবং এক জাপানি
হত্যাকাণ্ডের পর বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়াকে
দায়ী করে বক্তব্য দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নজরুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী,
তার ছেলে, স্বরাষ্ট্রমন্ত্রী,
আইনমন্ত্রী, যোগাযোগমন্ত্রী
তারা সবাই বলেছেন, লন্ডনে বসে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া
ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান
তারেক রহমান বিদেশি খুনের
ষড়যন্ত্র করছেন বা করেছেন।
''একথা শুনে আমার বহু বছর আগে
মধ্য যুগে একটা বাংলা কবিতা
পড়ে যায়- বানরের সঙ্গীত গায়,
শিলা ভাসে জলে, দেখিয়াও না হয়
প্রত্যয়। আমাদের দেশের
ক্ষমতাসীনরা আছেন, তারা
অবিশ্বাস্য ও হাস্যকর সব কথা
বলেন।”
সারাদেশে গ্রেফতার এবং
মামলার সমালোচনা করে নজরুল
ইসলাম বলেন, “এখন এমন কোনো
ইউনিয়ন নেই, যেখানে বিএনপি
নেতা-কর্মীরা গ্রেফতার হয়নি।
এমন কোনো গ্রাম নেই, যেখানে
কোনো না কোনো মানুষ ও
বিরোধী দল করার কারণে মিথ্যা
মামলার আসামি হয়ে পলাতক জীবন
যাপন করছেন না। এটা গণতান্ত্রিক
পরিবেশ হতে পারে না।''
বিদেশি হত্যায় দেশের ভাবমূর্তি
ক্ষুন্ন হয়েছে দাবি করে তা
পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে নজরুল
বলেন, “তা নাহলে বাণিজ্যে
ঘাটতি হবে, দেশের অর্থনীতির
ক্ষতি হবে। দেশে অশান্ত পরিবেশ
হবে। ওই অশান্ত পরিবেশের
মাধ্যমে আমরা কোনো সুবিধা
নিতে চাই না।''
আলোচনা সভায় সভাপতিত্ব করেন
সংগঠনের সহসভাপতি নব্বইয়ের
সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা
হাবিবুর রহমান হাবিব। বক্তব্য
রাখেন যুবদল সভাপতি সৈয়দ
মোয়াজ্জেম হোসেন আলাল, সহ
সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম
আজাদ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত