আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বিদেশী খুনে জড়িতদের পরিচয় শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশী খুনে জড়িতদের পরিচয় শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
বলেছেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুই
বিদেশী নাগরিক হত্যা রহস্য উদঘাটনের জন্য
নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আইনশৃংখলা বাহিনী তাদের
প্রচেষ্টা অব্যাহত রেখেছে। খুব শিগগিরই
হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং এর সঙ্গে
জড়িতদের পরিচয় জানা যাবে।
রোববার সকালে গাজীপুরের সফিপুরে
বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
নবনিযুক্ত ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের
সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে
স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সারাদেশের কারাগারগুলোতে প্রায় এক
হাজার বিদেশী সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে। এদের
মধ্যে অনেকের সাজার মেয়াদ শেষ হয়ে
গেলেও তারা নিজ দেশে ফিরে যেতে পারছে
না। ওই সব বন্দিদের নিজ নিজ দেশের
দূতাবাসগুলোকে বিষয়টি অবহিত করা হলেও তারা
কারাগার থেকে তাদের ফিরিয়ে নিচ্ছেন না।
আসাদুজ্জামান কামাল জানান, বাংলাদেশে ২ লাখ ১৭ হাজার
৭০০ বিদেশী রয়েছে। তারা বিভিন্ন পেশায়, বিভিন্ন
কোম্পানীর কনসালটেন্ট হিসেবে কাজ
করছেন কেউ বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষা
গ্রহণ করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সকালে সফিপুরে বাংলাদেশ আনসার
ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে আনসার ও গ্রাম
প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল
মো. নাজিম উদ্দীন তাকে স্বাগত জানান।
তিনি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৩তম বিসিএস
(আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স
ইন হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) প্রোগ্রাম সমাপ্ত
এবং সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ
করেন। এ ব্যাচে ১৮জন সহকারী পরিচালক ১৫ মাস
মেয়াদী এ প্রশিক্ষণ সম্পন্ন করেন। এর মধ্যে
১৫জন পুরুষ ও তিন জন নারী রয়েছেন।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
মহাপরিচালক ছাড়াও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল মো. জসিম উদ্দিন, গাজীপুর জেলা
আসনার কমান্ডেন্ট ড. মো. সাইদুর রহমানসহ
বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত