আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জাপানি মায়ের কাছে যায়নি মেজো মেয়ে

জাপানি মায়ের কাছে যায়নি মেজো মেয়ে

আদালতের নির্দেশ অনুযায়ী একদিন বাবার কাছে এবং একদিন জাপানি মায়ের কাছে থাকার কথা ছিল শিশু নাকানো লায়লা লিনার। কিন্তু সে শুক্রবার তার মায়ের কাছে যায়নি। এ কারণে পুলিশ তাকে বাবা প্রকৌশলী ইমরান শরীফের কাছে দিয়েছে। এদিকে জাপানি মায়ের আইনজীবী অভিযোগ করেছেন, শিশুটিকে তার মায়ের কাছে দেওয়া হয়নি। এটি আদালত অবমাননার শামিল।

গুলশান থানার ওসি ফরমান আলী বলেন, মেয়েটিকে নিয়ে তার বাবা শুক্রবার থানায় এসেছিলেন। তাকে নিতে তার মাও থানায় এসেছিলেন। বিকাল ৪টা পর্যন্ত চেষ্টা করা হয়েছে। শিশুটি মায়ের কাছে যেতে চায়নি। পরে আমরা তাকে তার বাবার হেফাজতে দিয়ে দিয়েছি। আদালতের নির্দেশনা ছিল পারিবারিক আদালতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশুর মধ্যে মেজো মেয়ে নাকানো লায়লা লিনা বাবার কাছে একদিন ও মায়ের কাছে একদিন করে থাকবে। আর পারিবারিক আদালতের দেওয়া রায় অনুযায়ী বড় মেয়ে মায়ের কাছেই থাকবে।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এই আদেশ দেন। এর আগে ২৯ জানুয়ারি বাবা ইমরান শরীফের মামলা খারিজ করে দুই সন্তান তার মায়ের জিম্মায় থাকবে বলে রায় দেন আদালত। কিন্তু রায়ের পর থেকে মেজো মেয়ে লিনার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন জাপানি মা। এরপর বুধবার ভোরে কালাচাঁদপুরে আত্মগোপন করা বাবা ইমরান ও মেয়ে লিনাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। পুলিশ শিশুটিকে উইমেন সাপোর্ট সেন্টারে রাখে।

এর আগে মঙ্গলবার রাতে মা নাকানো এরিকো তার বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে দেশ ছাড়ার চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়। তাছাড়া মায়ের জিম্মায় সন্তানদের দেওয়ার রায়ের বিরুদ্ধে ইমরান শরীফ পারিবারিক আপিল আদালতে আপিল করেছেন। যার শুনানি হবে ১৬ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার সকালে দুই শিশু নাকানো লায়লা লিনা ও নাকানো জেসমিন মালিকা ও তাদের বাবা-মা ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতে হাজির হন।

জাপানি মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি ওই সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করেন। আর বাবার পক্ষে শুনানি করেন নাসিমা আক্তার লাভলী। তিনি লিনাকে বাবার হেফাজতে রাখার প্রার্থনা করেন। শুনানি নিয়ে বিচারক দুই সন্তানের সঙ্গে কথা বলেন। দুজনের মধ্যে ছোট লায়লা লিনা বিচারকের খাস কামরায় জানায়, সে বাবার কাছে থাকতে চায়।

আদেশের আগে বিচারক বলেন, লিনার সঙ্গে আমার কথা হয়েছে। সে বাবার কাছে থাকতে চায়। না হয় ভিকটিম সাপোর্ট সেন্টারে যেতে চায়। সে মায়ের সঙ্গে জাপানে যেতে চায় না। তবে বলেনি মায়ের কাছে থাকবে না। এরপর নতুন আদেশ দেন বিচারক। আদালত জানান, আপিল শুনানি পর্যন্ত লায়লা লিনা একদিন তার মা নাকানো এরিকোর কাছে এবং আরেকদিন বাবা প্রকৌশলী ইমরান শরীফের কাছে থাকবে। এরপর বৃহস্পতিবার সে বাবার কাছেই ছিল। শুক্রবার তাকে মায়ের কাছে দেওয়ার কথা ছিল।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত