আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

জাহাজ বন্ধের নির্দেশে সেন্ট মার্টিনে আটকা পড়লেন পর্যটকেরা

জাহাজ বন্ধের নির্দেশে সেন্ট মার্টিনে আটকা পড়লেন পর্যটকেরা

বৈরী আবহাওয়ায় কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে রওনা দেওয়ার পর গন্তব্যের পরিবর্তে আবারও দ্বীপটিতে ফিরে গেছে পর্যটকদের বহনকারী তিনটি জাহাজ। আজ সোমবার বিকেল তিনটায় সেন্ট মার্টিন জেটিঘাট থেকে টেকনাফের উদ্দেশে রওনা দেয় জাহাজগুলো। কিন্তু ঝোড়ো হাওয়ার কারণে পাঁচ মিনিট পর জাহাজগুলো ঘুরিয়ে আবার সেন্ট মার্টিন জেটিঘাটে নিয়ে যাওয়া হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে গতকাল রোববার দ্বীপটিতে আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটক জাহাজগুলোয় ছিলেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, ঝোড়ো বাতাসের কারণে সাগর খুবই উত্তাল থাকায় তিনটি জাহাজকে সেন্ট মার্টিনে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সন্ধ্যার আগে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সেগুলোকে আবার ছাড়ার অনুমতি দেওয়া হবে। অন্যথায় পর্যটকদের দ্বীপে অবস্থান করতে হবে।

ঝড়ের আশঙ্কায় গতকাল রোববার সকালে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। এতে সেন্ট মার্টিনে আটকে পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। এক দিন পর আজ সোমবার সকালে আবহাওয়ার কিছুটা উন্নতি হলে টেকনাফের দমদমিয়ার বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ, এমভি রাজহংস ও এমভি বার আউলিয়া নামের তিনটি জাহাজকে সেন্ট মার্টিনে পর্যটক নিয়ে যাওয়ার অনুমতি দেয় স্থানীয় প্রশাসন। প্রায় ২৫০ যাত্রী নিয়ে জাহাজ তিনটি দুপুর সাড়ে ১২টার দিকে সেন্ট মার্টিন জেটিঘাটে গিয়ে পৌঁছায়।

আগের দিন আটকে পড়া পর্যটকদের নিয়ে বেলা তিনটায় জাহাজ তিনটি টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই তিনটি জাহাজকে ফিরে যেতে বলা হয়। আবহাওয়া বিবেচনায় জাহাজ চালানোর অনুমতি পাওয়া গেলে মাইকিং করে সব পর্যটককে নিয়ে আসা হবে। সকালে যেসব পর্যটক গেছেন, তাঁদেরও ফিরতে হবে।






এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত