আপডেট :

        সেতু বন্ধের পর বিকল্প পথেও বিপত্তি, বন্যার পানিতে আটকে যানবাহন

        এল নিনোর প্রভাবে অস্বাভাবিক উষ্ণ প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ায় বাড়ছে বন্যার ঝুঁকি

        ট্রাম্পের জলবায়ু নীতি থেকে সরে আসায় চীনের সুবিধা হচ্ছে, অভিযোগ নিউজমের

        সার্ফিং কিংবদন্তির মৃ ত্যুকে ডাকাতির ঘটনা বলেছিলেন প্রেমিকা, এখন তিনিই হ ত্যার সন্দেহভাজন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি, উত্তাল সমুদ্র ও তুষারপাতের আশঙ্কা, কোথায় কখন ঝড়

        ব্রুকলিনে ভয়াবহ ভবনধসে দুই শিশুসহ নি হত আটজন, প্রকাশ্যে সবার পরিচয়

        রিভারসাইডে ৯১ ফ্রিওয়েতে উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় নি হত তিনজন

        ‘স্টর্ম ট্রেন’ নিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস, কমবে তাপমাত্রা

        ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে হাঁটার ক্ষমতা হারালেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নারী

        কোস্টারিকায় খুন হওয়া ক্যালিফোর্নিয়ার সার্ফারের সাবেক প্রেমিকাসহ দুজন গ্রেপ্তার

        বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, আংশিক সচল হলেও ভোগান্তি কাটেনি

        ক্যালিফোর্নিয়ার মহাসড়কে দুর্ঘটনায় মা-বাবা দুজনকেই হারাল ছোট্ট শিশু

        ২০২৭ সালের অস্কারে সেরা ছবির মনোনয়নের দৌড়ে এগিয়ে কোন সিনেমা

        ৪ কোটি ডলারের সংস্কারে নতুন রূপ পেল লস এঞ্জেলেসের ঐতিহাসিক ভিশন থিয়েটার

        মধ্যবর্তী নির্বাচন ঘিরে বাড়ছে ঘৃণামূলক বক্তব্য, উদ্বেগ বাড়ছে

        ক্যালিফোর্নিয়ায় এল নিনোর ভয়াবহ শীত নিয়ে বিতর্ক, সতর্কতা নাকি অতিরঞ্জন

        মাত্র ১২৯ ডলারে ফার্স্ট ক্লাসে ভ্রমণের সুযোগ দিচ্ছে মার্কিন এয়ারলাইন

        ই কোলাই সংক্রমণে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় ক্যাপিটোলা বিচ বন্ধ ঘোষণা

        দেউলিয়া হওয়ার ঝুঁকিতে এলএএক্সের ট্রেন প্রকল্প, সামনে চূড়ান্ত সময়সীমা

        লস এঞ্জেলেসের আলোচিত গ্রাফিতি টাওয়ারগুলো থেকে মুছে ফেলা হলো সব দেয়ালচিত্র

এল নিনোর প্রভাবে অস্বাভাবিক উষ্ণ প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ায় বাড়ছে বন্যার ঝুঁকি

এল নিনোর প্রভাবে অস্বাভাবিক উষ্ণ প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ায় বাড়ছে বন্যার ঝুঁকি

নভেম্বরে রেকর্ড উষ্ণ ক্যালিফোর্নিয়ার সমুদ্র

ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে। নভেম্বরে সমুদ্রের পানি এতটা উষ্ণ আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এল নিনোর প্রভাবে তৈরি হওয়া সামুদ্রিক তাপপ্রবাহের কারণে উপকূলীয় সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। কোনো কোনো এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, কয়েক মাস ধরে যে শক্তিশালী এল নিনোর পূর্বাভাস দেওয়া হচ্ছিল, সেটির প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠছে। প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানির বিস্তৃতি ও তাপমাত্রা বিজ্ঞানীদেরও বিস্মিত করছে। এর প্রভাব শুধু সমুদ্রের পরিবেশে সীমাবদ্ধ নয়, উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বন্যার ঝুঁকিও বাড়াচ্ছে।

স্টর্ম ওয়াচের প্রতিষ্ঠাতা কলিন ম্যাকার্থি বলেন, ক্যালিফোর্নিয়ার উপকূলে নভেম্বর মাসে জীবদ্দশায় এত উষ্ণ সমুদ্রের পানি তারা কখনো দেখেননি। তার দেওয়া তথ্য অনুযায়ী, সান্তা বারবারা কাউন্টির সান্তা মারিয়ার কাছের একটি সমুদ্রবয়া বুধবার পানির তাপমাত্রা ৭১ দশমিক ৫ ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করেছে। বছরের এই সময়ে ওই এলাকার স্বাভাবিক তাপমাত্রার তুলনায় যা প্রায় ১৩ ডিগ্রি বেশি।

সান ডিয়েগো কাউন্টির উপকূলেও পরিস্থিতি একই রকম। সেখানে সমুদ্রের পানির তাপমাত্রা প্রায় ৭৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছে। তাপমাত্রাটি ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের আশপাশের সমুদ্রের পানির তাপমাত্রার কাছাকাছি। স্বাভাবিকের তুলনায় প্রায় ১১ ডিগ্রি বেশি উষ্ণ এই পানি নভেম্বর মাসে সাধারণত যে দ্রুত শীতল হওয়ার কথা, তা হচ্ছে না।

জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলবিষয়ক প্রশাসন বা এনওএএর বৈশ্বিক এল নিনো মানচিত্রেও এই অস্বাভাবিক পরিস্থিতির চিত্র দেখা যাচ্ছে। নিরক্ষীয় প্রশান্ত মহাসাগর থেকে বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ হয়ে ক্যালিফোর্নিয়ার উপকূল পর্যন্ত বিস্তৃত এলাকায় সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার ইঙ্গিত পাওয়া গেছে।

জলবায়ুবিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইন বলেন, পূর্বাভাস মডেলগুলোতে কয়েক মাস আগেই এমন পরিস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে বাস্তবে তাপমাত্রার পরিসংখ্যান দেখার পর তিনিও বিস্মিত হয়েছেন। তার মতে, শুধু বছরের এই সময়েই নয়, নভেম্বর থেকে মে মাসের মধ্যবর্তী সময়ের তুলনাতেও সমুদ্রের বর্তমান উষ্ণতা নজিরবিহীন।

এই অস্বাভাবিক উষ্ণতার আরেকটি বড় প্রভাব পড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায়। পানির তাপমাত্রা বাড়লে তা প্রসারিত হয়। ফলে সমুদ্রের পানির উচ্চতাও বেড়ে যায়। এর প্রভাবে ক্যালিফোর্নিয়ার কয়েকটি নিচু উপকূলীয় এলাকায় ইতোমধ্যে জোয়ারের সময় পানি উপচে পড়েছে। লং বিচ পেনিনসুলা ও নিউপোর্ট বিচের মতো এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে।

আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর, ২৩ থেকে ২৫ ডিসেম্বর এবং ২০২৭ সালের ২১ ও ২২ জানুয়ারি কিং টাইড বা বছরের সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ২৫ নভেম্বর সকাল ৮টা ৩২ মিনিটে জোয়ারের উচ্চতা প্রায় ৭ ফুটে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকার স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। সমুদ্রের পানি ঠেকাতে দেয়াল শক্তিশালী করা, বালুর বস্তা প্রস্তুত রাখা এবং বাড়িঘর সুরক্ষিত করার কাজ চলছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই উচ্চ জোয়ারের সময় যদি সমুদ্রে শক্তিশালী ঝড়ও তৈরি হয়, তাহলে উপকূলীয় বন্যা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেক বেড়ে যাবে। 

তবে অস্বাভাবিক উষ্ণ সমুদ্রের কিছু ভিন্ন প্রভাবও দেখা যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার অনেক সৈকতে সার্ফার ও সাঁতারুদের এখন আগের মতো মোটা ওয়েটস্যুট পরার প্রয়োজন হচ্ছে না। কোথাও কোথাও ওয়েটস্যুট ছাড়াই সমুদ্রে নামছেন তারা।

এদিকে সামুদ্রিক জীববৈচিত্র্যেও পরিবর্তন লক্ষ করছেন গবেষকরা। উষ্ণ পানির কারণে সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দেখা যায় এমন বিভিন্ন প্রাণী ক্যালিফোর্নিয়ার উপকূলে চলে আসছে। এর মধ্যে রয়েছে তিমি হাঙর, হ্যামারহেড হাঙর, সামুদ্রিক কচ্ছপ, চিলিয়ান মান্তা রে এবং ডানাযুক্ত কম্ব জেলি। এসব প্রাণীর উপস্থিতি সামুদ্রিক পরিবেশে উষ্ণ পানির প্রভাব কতটা বিস্তৃত হচ্ছে, তারও ইঙ্গিত দিচ্ছে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন, ২০২৬-২৭ সালের এল নিনো ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত নিয়ে আসবে কি না। ঐতিহাসিকভাবে শক্তিশালী এল নিনোর সঙ্গে ক্যালিফোর্নিয়ায় বেশি বৃষ্টিপাতের সম্পর্ক রয়েছে। কিন্তু প্রতিবার একই ধরনের আবহাওয়া তৈরি হয় না। তাই আসন্ন শীত মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ এখনো নিশ্চিত নয়।

বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রের তাপমাত্রা, উপকূলীয় পানির উচ্চতা এবং ঝড়ের গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। এল নিনোর প্রভাব শীতকালজুড়ে আরও বাড়তে পারে। ফলে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকার বাসিন্দাদের বন্যা, জলোচ্ছ্বাস ও ঝড়ের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত