আপডেট :

        এল নিনোর প্রভাবে অস্বাভাবিক উষ্ণ প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ায় বাড়ছে বন্যার ঝুঁকি

        ট্রাম্পের জলবায়ু নীতি থেকে সরে আসায় চীনের সুবিধা হচ্ছে, অভিযোগ নিউজমের

        সার্ফিং কিংবদন্তির মৃ ত্যুকে ডাকাতির ঘটনা বলেছিলেন প্রেমিকা, এখন তিনিই হ ত্যার সন্দেহভাজন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি, উত্তাল সমুদ্র ও তুষারপাতের আশঙ্কা, কোথায় কখন ঝড়

        ব্রুকলিনে ভয়াবহ ভবনধসে দুই শিশুসহ নি হত আটজন, প্রকাশ্যে সবার পরিচয়

        রিভারসাইডে ৯১ ফ্রিওয়েতে উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় নি হত তিনজন

        ‘স্টর্ম ট্রেন’ নিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস, কমবে তাপমাত্রা

        ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে হাঁটার ক্ষমতা হারালেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নারী

        কোস্টারিকায় খুন হওয়া ক্যালিফোর্নিয়ার সার্ফারের সাবেক প্রেমিকাসহ দুজন গ্রেপ্তার

        বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, আংশিক সচল হলেও ভোগান্তি কাটেনি

        ক্যালিফোর্নিয়ার মহাসড়কে দুর্ঘটনায় মা-বাবা দুজনকেই হারাল ছোট্ট শিশু

        ২০২৭ সালের অস্কারে সেরা ছবির মনোনয়নের দৌড়ে এগিয়ে কোন সিনেমা

        ৪ কোটি ডলারের সংস্কারে নতুন রূপ পেল লস এঞ্জেলেসের ঐতিহাসিক ভিশন থিয়েটার

        মধ্যবর্তী নির্বাচন ঘিরে বাড়ছে ঘৃণামূলক বক্তব্য, উদ্বেগ বাড়ছে

        ক্যালিফোর্নিয়ায় এল নিনোর ভয়াবহ শীত নিয়ে বিতর্ক, সতর্কতা নাকি অতিরঞ্জন

        মাত্র ১২৯ ডলারে ফার্স্ট ক্লাসে ভ্রমণের সুযোগ দিচ্ছে মার্কিন এয়ারলাইন

        ই কোলাই সংক্রমণে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় ক্যাপিটোলা বিচ বন্ধ ঘোষণা

        দেউলিয়া হওয়ার ঝুঁকিতে এলএএক্সের ট্রেন প্রকল্প, সামনে চূড়ান্ত সময়সীমা

        লস এঞ্জেলেসের আলোচিত গ্রাফিতি টাওয়ারগুলো থেকে মুছে ফেলা হলো সব দেয়ালচিত্র

        এনভিডিয়া ছাড়ার পর একদিনেই ৬.৪ বিলিয়ন ডলার হারালেন জেনসেন হুয়াং

সার্ফিং কিংবদন্তির মৃ ত্যুকে ডাকাতির ঘটনা বলেছিলেন প্রেমিকা, এখন তিনিই হ ত্যার সন্দেহভাজন

সার্ফিং কিংবদন্তির মৃ ত্যুকে ডাকাতির ঘটনা বলেছিলেন প্রেমিকা, এখন তিনিই হ ত্যার সন্দেহভাজন

সার্ফিং কিংবদন্তি কার্ট ভ্যান ডাইক

ক্যালিফোর্নিয়ার বিখ্যাত সার্ফিং তারকা কার্ট ভ্যান ডাইকের রহস্যজনক মৃ ত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। প্রথমে প্রেমিকা দাবি করেছিলেন, বাড়িতে ডাকাতির সময় তাকে হ ত্যা করা হয়েছে। তবে কয়েক মাসের তদন্তের পর এবার সেই প্রেমিকাকেই হ ত্যার সন্দেহভাজন হিসেবে গ্রে প্তার করেছে কোস্টারিকার পুলিশ। একই ঘটনায় আরও একজনকে গ্রে প্তার করা হয়েছে।

কোস্টারিকার বিচার বিভাগীয় তদন্ত সংস্থা জানিয়েছে, ৩১ বছর বয়সী ওই নারীকে তার পদবি অ্যারোইয়ো হিসেবে শনাক্ত করা হয়েছে। তার সঙ্গে ৩৪ বছর বয়সী গুতিয়েরেজ পদবির এক ব্যক্তিকেও গ্রে প্তার করা হয়েছে। পোকোসি এলাকার রোক্সানায় অভিযান চালিয়ে তিনটি বাড়িতে তল্লাশি করার পর তাদের আটক করা হয়। দুজনের বিরুদ্ধেই কার্ট ভ্যান ডাইকের হ ত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহ রয়েছে।

৬৬ বছর বয়সী কার্ট ভ্যান ডাইকের মরদেহ গত ১৪ ফেব্রুয়ারি কোস্টারিকার হোনি ক্রিক এলাকার নিজ বাড়িতে একটি খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পাশাপাশি শ্বাসরোধের আলামতও পাওয়া যায়। ঘটনাটি প্রথমে বাড়িতে ডাকাতি ও আ ক্রম ণের ঘটনা হিসেবে সামনে এসেছিল।

প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার সময় কার্ট ও তার প্রেমিকাকে বাড়ির একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। দুই সশস্ত্র ব্যক্তি তাদের জিম্মি করেছিল বলে দাবি করেছিলেন ওই নারী। তিনি পুলিশকে জানিয়েছিলেন, হামলাকারীরা তাকে জিপ টাই দিয়ে বেঁধে রেখেছিল এবং বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তার ব্যবহৃত ২০১৩ সালের হুন্দাই এলান্ট্রা গাড়িটিও চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল।

তবে পরবর্তী সময়ে তদন্তে নতুন তথ্য সামনে আসে। চুরি হওয়া গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এতে ঘটনার প্রাথমিক বর্ণনা নিয়ে তদন্তকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়। একপর্যায়ে তদন্তের গতিপথ বদলে যায় এবং কার্টের প্রেমিকাসহ একাধিক ব্যক্তির সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব পায়।

এ ঘটনায় আরও দুই পুরুষের খোঁজ করছেন তদন্তকারীরা। তাদেরও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

কার্ট ভ্যান ডাইক ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজের বাসিন্দা ছিলেন। তিনি সার্ফিং জগতের পরিচিত মুখ ছিলেন। কোস্টারিকার পুয়ের্তো ভিয়েখো দে তালামাঙ্কায় একটি হোস্টেল পরিচালনা করতেন তিনি।

তার পরিবারও সার্ফিং জগতে সুপরিচিত। তার বাবা জিন ভ্যান ডাইক ১৯৫০-এর দশকে উত্তর ক্যালিফোর্নিয়ায় সার্ফিং জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার মা বেটি ছিলেন বিশ্বের প্রথম দিককার নারী প্রতিযোগিতামূলক সার্ফিং চ্যাম্পিয়নদের একজন।

কার্টের মৃ ত্যুর ঘটনায় নতুন এই গ্রে প্তারের খবর সার্ফিং অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে তদন্ত এখনো চলমান এবং গ্রে প্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত