আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

শেখ কামালের আজ ৭৪তম জন্মবার্ষিকী

শেখ কামালের আজ ৭৪তম জন্মবার্ষিকী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ শনিবার। ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর জন্ম।

সৃজনশীল ক্রীড়া, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামাল মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক দল বিপথগামী সেনাসদস্যের গুলিতে সপরিবারে বঙ্গবন্ধুর সঙ্গে শহীদ হন। ওই হত্যাকাণ্ডের প্রথম শহীদ তিনি। বঙ্গবন্ধুর ছেলে– এ পরিচয় দেওয়ার পর মেজর (বরখাস্ত) বজলুল হুদা তার স্টেনগান দিয়ে তাঁকে হত্যা করে বলে পরবর্তী সময়ে জানা যায়। ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী ও আদর্শবাদী কর্মী হিসেবে ’৬৯-এর গণঅভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন তিনি।

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। পৃথক বাণীতে তারা বহুমাত্রিক, অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী, তারুণ্যের দীপ্ত প্রতীক শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিস্তারিত কর্মসূচি উদযাপিত হবে।

প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে ৯টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো আজ সকাল ৮টায় রাজধানীর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতি এবং সকাল সোয়া ৯টায় বনানী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত