আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

কর্মদিবসে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

কর্মদিবসে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

কর্মদিবসে রাজধানীতে রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।নোটিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিএনপি ও আওয়ামী লীগসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রোববার লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নূরে আলম উজ্জ্বল।

নোটিশে বলা হয়, আমাদের রাজনৈতিক দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে মুখোমুখি অনড় অবস্থানে রয়েছে। কর্মসূচি পালনের ক্ষেত্রেও তারা পারস্পরিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে। এক্ষেত্রে অন্যান্য বিরোধীদলের চেয়ে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে এক ধাপ এগিয়ে আছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

লিগ্যাল নোটিশে বলা হয়, ঢাকা শহরে একটি বড় রাজনৈতিক দল সমাবেশ ডাকলেই নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়, সেখানে একই দিনে, কাছাকাছি স্থানে এবং প্রায় একই সময়ে দুটি বৃহৎ রাজনৈতিক দল কর্মসূচি মিলে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, তা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। নূরে আলম নোটিশে আরও বলেন, যানজটের এ নগরীতে প্রতিনিয়ত আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল সভা-সমাবেশ করছে। এতে নগরবাসী সীমাহীন ভোগান্তিতে পড়ছেন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

এ অবস্থায় রাজনৈতিক সব দলকে সরকারি সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার অথবা অন্যান্য সময় সরকারি ছুটির দিনে সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের অনুরোধ করা হয় নোটিশে। অন্যথায় বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত