আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

উন্নয়নশীল দেশ চাইলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে: শেখ হাসিনা

উন্নয়নশীল দেশ চাইলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে: শেখ হাসিনা

‘উন্নয়নশীল দেশ চাইলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৬ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন আগামীতেও অব্যাহত থাকবে। প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য একমাত্র আওয়ামী লীগই কাজ করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগ সভাপতি উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের পদচারণায় গণভবন প্রাঙ্গণ আজ ধন্য। অনেকদিন পর আপনাদের সঙ্গে কথা বলার একটা সুযোগ হলো। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ সালে যাত্রা শুরু করবে। জনগণ চাইলে দেশ এগিয়ে যাবে। উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পরে একটা চক্রান্ত শুরু হয়। সেই চক্রান্তে আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের হত্যা করা হয়। ২১ বছর আমাদের শুধু আহতদের চিকিৎসা ও লাশ টানতে হয়েছে। বিএনপিকে খুনিদের দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ না। সরকারপ্রধান আরও বলেন, অর্থ সম্পদের দিকে না তাকিয়ে মানুষের সেবা করে তাদের আস্থা-বিশ্বাস অর্জন করতে হবে।

এর আগে সকালে ‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ এই শ্লোগানে শুরু হয় আওয়ামী লীগের বর্ধিত সভা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছে প্রায় তিন হাজার নেতাকর্মী। নির্বাচনের প্রস্তুতি হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে এই সভা।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত