আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

‘রামসাগর এক্সপ্রেস’ ১১ বছর পর চালু

‘রামসাগর এক্সপ্রেস’ ১১ বছর পর চালু

দীর্ঘ ১১ বছর পর আগামী ৩০ আগস্ট থেকে পঞ্চগড় পর্যন্ত চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস। আগে ট্রেনটি গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করতো। তবে, বর্তমানে সেটি চলাচল করবে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত। ট্রেন চালানোর জন্য এরই মধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। এদিকে, পঞ্চগড় থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচল করা কাঞ্চন কমিউটার ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়ালের সই করা এক দপ্তর আদেশে এ তথ্য জানা যায়।

 

আদেশে বলা হয়, বোনারপাড়া-দিনাজপুর-বোনারপাড়া সেকশনে আগে চলাচল করা রামসাগর ট্রেনের (৫৯/৬০) রুট বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করে পুনরায় চালুর জন্য লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী পরিচালনার জন্য অনুমোদন করা হলো। ট্রেনটি আগামী ৩০ আগস্ট বোনারপাড়া স্টেশন থেকে সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

নতুন সময়সূচি অনুযায়ী, রামসাগর এক্সপ্রেস (৫৯) ভোর সাড়ে ৫টায় বোনারপাড়া থেকে যাত্রা শুরু করে দুপুর ২টা ৫০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। আর রামসাগর এক্সপ্রেস (৬০) বিকেল ৫টা ২০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে রাত ১টায় বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

রামসাগর এক্সপ্রেসের রেকে থাকবে একটি সিটিং কাম লাগেজ ভ্যান এবং নয়টি সেকেন্ড সিটার ক্লাস কোচ। ট্রেনটির ওয়াটারিং, ক্লিনিং ও ওয়াশপিট হবে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন। বেজ হবে পার্বতীপুর। ট্রেনটির সাপ্তাহিক অফ-ডে হলো বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে বৃহস্পতিবার এবং বোনারপাড়া থেকে শুক্রবার।

দপ্তর আদেশে আরও বলা হয়, রেক, লোকোমোটিভ ও ক্রু সংকটের কারণে কাঞ্চন কমিউটার (৪১/৪২) ট্রেন চলাচল বন্ধ থাকবে। এমতাবস্থায় ৫৯/৬০ নম্বর রামসাগর কমিউটার ট্রেনটির রুট বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করে চালু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত