আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

মেয়েরা স্বাবলম্বী হচ্ছে উদ্যোক্তা তৈরির মাধ্যমে: শিক্ষামন্ত্রী

মেয়েরা স্বাবলম্বী হচ্ছে উদ্যোক্তা তৈরির মাধ্যমে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে। এই উদ্যোক্তা তৈরির মাধ্যমে মেয়েরা স্বাবলম্বীও হচ্ছে। একজন মেয়ে স্বাবলম্বী হওয়া মানে তার পরিবার স্বাবলম্বী হওয়া।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর শহরের কদমতলায় মন্ত্রীর নিজ বাসভবনে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, নারী স্বাবলম্বী হলে পরিবারের পাশে দাঁড়াতে পারবে। পরিবারের স্বচ্ছলতা তো আসবেই, এছাড়াও যে কোনো বিপদে পরিবারের হাল ধরতে পারবে। তাই নারী উদ্যোক্তা তৈরি করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী এ সময় চারটি ট্রেডের ২০০ নারীর মাঝে প্রশিক্ষণ ভাতার ১১ লাখ ২১ হাজার ৫৫০ টাকার চেক বিতরণ করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা হিসেবে ১১ জন অসহায় ও দুস্থকে ১১ লাখ টাকার চেক প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান। সঞ্চালনায় ছিলেন মহিলা অধিদপ্তর চাঁদপুর সদর কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, অ্যাডভোকেট হেলাল হোসাইন প্রমুখ।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত