আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

সরকার পাল্টাতে হলে নির্বাচন করতে হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পাল্টাতে হলে নির্বাচন করতে হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার পাল্টাতে হলে নির্বাচন করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পাল্টানোর কোনো সুযোগ নেই। তাদের (বিএনপি) নির্বাচনে আসতেই হবে।

 

রোববার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিদেশি প্রভুদের ধরে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিএনপি। নির্বাচনে যে জিততে পারবে না, সেটা জেনেই সহিংসতায় নেমেছে তারা। যারা সহিংসতা করছে, বাসে আগুন দিচ্ছে তাদের ধরে ধরে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, পোশাক খাতে অস্থিতিশীলতার জন্য বিএনপির ইন্ধন রয়েছে। বিএনপির নেতা-কর্মীরা গার্মেন্টস শ্রমিকদের উসকে দিচ্ছে।

মন্ত্রী বলেন, আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছি, এগুলোর বেশিরভাগ বিএনপির কর্মী। আমরা দেখেছি, কুষ্টিয়ার একজন নেতা কোণাবাড়ীতে এসে এদের উৎসাহ দিচ্ছিল, ঐক্যবদ্ধ করছিল। এরা এই নিরীহ শ্রমিকদের উসকে দিচ্ছেন, তাদের জড়ো করছেন। সর্বক্ষেত্রে ফেল করে এই জায়গা সফলতা পাওয়া যায় কি না তারই একটা ব্যবস্থা হয়তো তারা করতে চাচ্ছেন।

আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের ৫৬ শতাংশ মজুরি বাড়িয়েছেন। তারপরও উনি অনেকখানি বাড়িয়ে দিয়েছেন। এবারও যথেষ্ট পরিমাণ বাড়িয়েছেন। বিজিএমইএর ব্যবসায়ীরা সব একসঙ্গে বসে আমাদের শ্রম মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী বেতন বৃদ্ধি করেছেন।

রাস্তা অবরোধ ও ভাঙচুর করা সমাধান নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের অনেকেরই মনে সংশয় আছে, অনেকের দ্বিধা আছে, এ রকম আমরা শুনতে পাচ্ছি যে, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড; এগুলোর কী হবে। নিশ্চয়ই গার্মেন্টস মালিকপক্ষ, তারা এগুলো সব কিছুর সমাধান করবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত