আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

৫৯ বছর পর ফের চালু হল রাজশাহীর সুলতানগঞ্জ-ভারতের ময়াঘাট নৌপথ

৫৯ বছর পর ফের চালু হল রাজশাহীর সুলতানগঞ্জ-ভারতের ময়াঘাট নৌপথ

ভারতের ময়া থেকে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌপথ দীর্ঘ ৫৯ বছর পর উদ্বোধন হতে যাচ্ছে। ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুট নম্বর ৫ ও ৬ অর্থাৎ আরিচা-রাজশাহী-সুলতানগঞ্জ-ময়া-ধুলিয়ানের অংশের সুলতানগঞ্জ অংশ আজ সোমবার উদ্বোধন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

 

জানা গেছে, উদ্বোধনের পর সুলতানগঞ্জ নদীবন্দরের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থানার ময়াঘাট বা নদীবন্দরের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হবে। এ উপলক্ষে গোদাগাড়ীতে সাজ সাজ রব বিরাজ করছে। নৌপরিবহন মন্ত্রণালয়, কাস্টমস, গোদাগাড়ী উপজেলা প্রশাসন উদ্বোধনী পর্বের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক রফিকুল ইসলাম জানান, উদ্বোধন শেষে দুপুর ১২টায় সুলতানগঞ্জ হাইস্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত সবধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

জনসভায় প্রধান অতিথি থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আফির আহমেদ মোস্তফাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। উদ্বোধনের পর ভারত থেকে একটি নৌযানে পাথর আমদানির সম্ভাবনা রয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইতিমধ্যে একটি খালি নৌযানে বাংলাদেশ থেকে ভারতের ময়ায় পাঠানো হয়েছে। উদ্বোধনের পরপরই পাঁচটি ট্রিপে বাংলাদেশ ও ভারতের পণ্য আমদানি-রপ্তানি করা হবে। প্রাথমিক পর্যায়ে এই পথে ভারত থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল, পাথর, মার্বেল, খনিজ বালু ছাড়াও বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বাংলাদেশে আসবে। অন্যদিকে এই পথে বাংলাদেশ থেকে বস্ত্র, মাছ, পাট ও পাটজাত পণ্য ছাড়াও বিভিন্ন ধরনের কৃষিপণ্য ভারতে যাবে।

জানা যায়, রাজশাহীর সুলতানগঞ্জ থেকে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত ৭৮ কিলোমিটার নৌরুটের অনুমোদন ছিল। কিন্তু পদ্মার নাব্যসংকটে নৌপথ সংক্ষিপ্ত করে সুলতানগঞ্জ থেকে মুর্শিদাবাদের ময়া নৌবন্দর পর্যন্ত ১৭ কিলোমিটার পদ্মা পাড়ি দিয়ে পণ্য পারাপার করা হবে। সুলতানগঞ্জ নৌঘাট রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক থেকে এক কিলোমিটার ভেতরে পদ্মা মহানন্দার মোহনায় অবস্থিত। সুলতানগঞ্জ পয়েন্টে পদ্মায় সারা বছর পানি থাকে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ময়া নৌঘাট মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা শহরের কাছে ভারতীয় ৩৪ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত। ফলে সুলতানগঞ্জ-ময়া পথে নৌবাণিজ্য শুরু হলে পরিবহন খরচ অনেক কমবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত