আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র‍্যাবের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র‍্যাবের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে কারসাজিতে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৬ মার্চ) রাজধানীর উত্তরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেড কোয়ার্টারে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় সন্ত্রাস, জঙ্গি ও মাদক নির্মূলে র‌্যাবের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি-সন্ত্রাস মোকাবিলায় র‌্যাবের কার্যকর ভূমিকা সবার প্রশংসা কুড়িয়েছে। জঙ্গি নির্মূল করে তারা দেশে শান্তি ফিরিয়েছে তারা। এছাড়াও, দুর্গম পাহাড়ি অঞ্চলে জঙ্গিদের নেটওয়ার্ক ধ্বংস করেছে র‍্যাব।

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের উপকার যারা করে, মানুষের নিরাপত্তা যারা দেয়; তাদের ওপর নিষেধাজ্ঞা দেবে অন্য একটি দেশ৷ বাংলাদেশ এটি মেনে নিতে পারে না। মনে রাখা উচিত, নিষেধাজ্ঞা কখনো একতরফা হয় না৷ তারা পারলে আমরাও স্যাঙ্কশন দিতে পারি৷ কাজেই মনোবল ভাঙবেন না কেউ৷ আত্মবিশ্বাস নিয়ে মানুষের কল্যাণে কাজ করবেন।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশে বিরোধী দল রাজনীতির নামে সন্ত্রাসে লিপ্ত হয়৷ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ কিন্তু যেহেতু এখানে দোষ চাপানোর রাজনীতি চলে৷ তাই সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করে; র‌্যাব ভালো কাজ করেছে৷ আমাদের দুর্ভাগ্য যে, রমজান মাসে সংযত না হয়ে এখানে কিছু মানুষ লোভী হয়ে ওঠেন৷ অসাধু এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র‍্যাবকে তৎপর হতে হবে। 

তিনি বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও র‌্যাবকে ভূমিকা রাখতে হবে৷ সমাজ থেকে মাদক দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে৷ কারা মাদক সরবরাহ করছে, কোন কোন রুট দিয়ে দেশে ঢুকছে৷ সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীকেই আধুনিক করে গড়ে তোলা হয়েছে৷ র‌্যাব ত্রি-মাত্রিক বাহিনী৷ সবকিছুর লক্ষ্য হলো দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা৷ র‌্যাবে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে, মহাপরিচালক পদক চালু করা হবে৷ আভিযানিক সক্ষমতা বাড়াতে সরকার সহায়তা করবে, বাহিনীগুলোকে আরো প্রশিক্ষিত হতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত