আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবার ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবার ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবার ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ব্যাংক কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। তারা বলেছে, ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংক কমিশন গঠন কিংবা ব্যাংক খাত সংস্কার কর্মসূচি গ্রহণ, উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম সামষ্টিক অর্থনীতি ও রাজস্বসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়নে কিছু পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেন। এর মধ্যে সামষ্টিক অর্থনীতিসহ আমদানি শুল্ক, আয়কর, মূসক ইত্যাদি বিষয় রয়েছে। গত মাসের প্রথম সপ্তাহে অর্থমন্ত্রীর কাছে এসব প্রস্তাব করেন তাঁরা।


আগামী অর্থবছরের বাজেটে বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে দেওয়া প্রস্তাবনায় এফবিসিসিআই সভাপতি বর্তমানে জাতীয় অর্থনীতিতে বিদ্যমান ১১টি চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। তার মধ্যে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার তদারকি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতে সংকট, প্রবাসী আয়ে শ্লথগতি, ডলারের পর্যাপ্ততা নিশ্চিতকরণ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, সুদের হার ও আর্থিক খাতের সংকট ইত্যাদি।

অর্থমন্ত্রীকে দেওয়া প্রস্তাবনায় এফবিসিসিআই সভাপতি বৈদেশিক মুদ্রার সংকট নিরসনে পদক্ষেপ গ্রহণে জোর দিয়েছেন। মাহবুবুল আলম বলেছেন, বিদেশি অর্থায়নে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। অর্থ পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন। এ ছাড়া প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির পদক্ষেপ লাগবে।


মাহবুবুল আলম তাঁর প্রস্তাবনার চিঠিতে অগ্রিম আয়কর ব্যবসার খরচ বাড়াচ্ছেন বলে দাবি করেন। তিনি বলেন, ‘নতুন আয়কর আইনে উৎসে কর কর্তনের বিধানগুলো তেমন পরিবর্তন করা হয়নি। উৎসে কর নির্ধারণের জন্য কোনো রকম সমীক্ষা করা হয়নি। অনেক ক্ষেত্রেই কর কর্তনের হার ব্যবসার প্রকৃত মুনাফার তুলনায় অনেক বেশি। কর কর্তনের যৌক্তিক হার নির্ধারণের জন্য সমীক্ষার উদ্যোগ নেওয়া দরকার। কারণ, বিদ্যমান কাঠামোতে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে। যে কারণে আন্তর্জাতিকভাবে আমাদের অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে।’

আমদানি করা, মধ্যবর্তী কাঁচামালসহ যাবতীয় শিল্প উপকরণের ওপর আরোপ করা অগ্রিম আয়কর ও আগাম কর প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন মাহবুবুল আলম। এতে তিনি বলেন, কর ফাঁকি বের করতে কর কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হয়। এ জন্য আইনের অপপ্রয়োগ হয়।

অনেক সৎ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন। তাই সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছা ক্ষমতা কমানোর জন্য পুরস্কার প্রথা বাতিল করতে হবে। রাজস্ব ফাঁকি উদ্‌ঘাটনে কর্মকর্তাদের বিকল্প উপায়ে যথাযথ স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা নেওয়া যেতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত