আপডেট :

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

        যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল প্রধান মাইকেল ব্যাংকসের আকস্মিক পদত্যাগ

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

        সান বার্নার্ডিনো কাউন্টিতে গ্র্যান্ড ফায়ার, বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ

        জ্বালানি পুরোপুরি শেষ, ভয়াবহ বিদ্যুৎ সংকটে কিউবা

        নিউইয়র্কে গোপন চীনা ‘পুলিশ স্টেশন’ পরিচালনার দায়ে মার্কিন নাগরিক দোষী সাব্যস্ত

        বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের মার্কিন ভিসা জামানত বাতিল

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওসি ফেয়ারে ৪০০ কর্মী নিয়োগ, ঘণ্টায় মজুরি ১৭ ডলার থেকে

        অনলি ফ্যানসের ভিডিও ধারণের সময় মৃত্যু, ক্যালিফোর্নিয়ার নারী অনিচ্ছাকৃত হত্যার দায় স্বীকার

        ক্যালিফোর্নিয়ায় শিশু যৌন নির্যাতনবিষয়ক অভিযানে মনোবিজ্ঞানী ও চিকিৎসকসহ ৪২ জন গ্রেপ্তার

        ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ নির্মাণে খরচ হতে পারে ১.২ ট্রিলিয়ন ডলার

        হান্টাভাইরাসে আক্রান্ত ক্রুজ জাহাজ থেকে শেষ যাত্রীরাও নামলেন, আরও তিনজনের শরীরে ভাইরাস শনাক্ত

        এফডিএ প্রধানের পদ ছাড়লেন মার্টি মাকারি, ঘোষণা ট্রাম্পের

        চীনা প্রচারণা চালানোর অভিযোগে দোষ স্বীকারে রাজি ক্যালিফোর্নিয়ার মেয়র

        ক্যালিফোর্নিয়ায় শিশু নির্যাতনবিষয়ক অনলাইন চক্রের বিরুদ্ধে বড় অভিযান, গ্রেপ্তার ৪২

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু রহস্য

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু রহস্য

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে আজও জল্পনার কমতি নেই। ২০২০ সালের জুন মাসে মুম্বাইয়ে নিজ অ্যাপার্টমেন্ট থেকে সুশান্তের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছিল। সেসময় অভিনেতার মৃত্যু আত্মহত্যা নাকি খুন, তা নিয়েও দীর্ঘদিন চলেছে নানার আলোচনা সমালোচনা। এবার অভিনেতার মৃত্যুর প্রায় ৪ বছর পর তাকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী।


এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানান, মৃত্যুর ১০ দিন আগে সুশান্তের সঙ্গে কথা বলেছিলেন তিনি। ঠিক তখনই তিনি বুঝেছিলেন যে কোন বিষয় নিয়ে সুশান্ত ভেঙে পড়ছেন!


সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘কিছু খবরের জন্য সুশান্ত খুব বিরক্ত ছিল। এই সব খবরের পেছনে কোন সত্যতা ছিল না। ও খুবই ভালো মানুষ ছিল। আর ভালো মানুষ বলেই এই সব খবর পড়ে ওর খারাপ লাগত। ও প্রায়ই জিজ্ঞাসা করত, ওর ঠিক কী করা উচিত। আমি সব সময় ওকে বলতাম, এসব নিয়ে বেশি না ভাবতে।’

মনোজ আরও বলেন, ‘ভিত্তিহীন ওই খবরগুলি নিয়েই ওই সময়ে শেষ বারের মতো সুশান্তের সঙ্গে কথা হয়েছিল তার। যার ১০ দিন পরই সুশান্ত চলে গেল! আমি এখনও বিশ্বাস করতে পারি না, সুশান্ত আর ইরফান আর নেই।

ওরা খুব তাড়াতাড়ি বিদায় নিল এই পৃথিবী থেকে। ওদের তো কাজের আসল সময়টাই শেষ হয়নি তখন!’

টেলি নাটকে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। তার অভিনীত সর্বশেষ ছবি ছিল ‘দিল বেচারা’। ছবিটি মুক্তি পায় অভিনেতার মৃত্যুর পরে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত