আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে ১৮ দশমিক ২৬ বিলিয়ন ডলার

বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে ১৮ দশমিক ২৬ বিলিয়ন ডলার

খোলাবাজারে ডলারের দরে অস্থিরতা চলছে। দর বেঁধে দিলেও নির্ধারিত দরে মিলছে না ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী খোলাবাজারে ডলার বিক্রি করার ক্ষেত্রে ব্যাংকের ডলার বিক্রির রেটের সঙ্গে এক টাকা যোগ করতে পারবে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো। ব্যাংকগুলো জানিয়েছে, বর্তমানে তারা নগদ ডলার বিক্রি করছে গড়ে ১১৭ টাকা ৫০ পয়সা হারে। সে হিসাবে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো নগদ ডলার বিক্রি করতে পারবে সর্বোচ্চ ১১৮ টাকা ৫০ পয়সা দরে। কিন্তু গতকাল সোমবার খোলা বাজারে ১২৩ টাকা ছাড়িয়েছে ডলারের দাম।


গত সপ্তাহের বুধবার খোলাবাজারে নগদ ডলার কেনাবেচা হয়েছিল ১১৭ থেকে ১২০ টাকায়। বৃহস্পতিবার এক দিনের ব্যবধানে ডলারের দাম সাত টাকা বেড়ে ১২৫-এ গিয়ে দাঁড়ায়। তার জেরে ডলারের দামের রাশ টেনে ধরার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমানের নেতৃত্বে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে খোলাবাজারে ডলার বিক্রি করা প্রতিষ্ঠানগুলোর সংগঠন মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের নেতাদের এক বৈঠকে দাম ঠিক করে দেওয়া হয়।


সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের কাছে এক দিনে সাত টাকা বাড়ার কারণ জানতে চাওয়া হয়। অ্যাসোসিয়েশন জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ক্রলিং পেগ প্রচলনের মাধ্যমে ডলারের অফিশিয়াল দাম সাত টাকা বাড়ানোর জের ধরে এমনটা ঘটেছে। তবে টাকার অবমূল্যায়নের পর যেখানে ব্যাংকে নগদ ডলারের দাম দুই টাকা বেড়েছে, সেখানে অ্যাসোসিয়েশনের দেওয়া যুক্তি গ্রহণ করেনি কেন্দ্রীয় ব্যাংক।

মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, অতি সম্প্রতি নগদ ডলারের চাহিদা বেড়েছে। বিশেষ করে আগামী কিছু দিনের মধ্যে অন্তত কয়েক লাখ মানুষ হজসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন দেশে যাবেন। তাদের একটা বড় অংশই নগদ ডলার নিয়ে যাচ্ছেন। এই সুযোগে খোলাবাজার লাগামহীন হয়ে পরেছে। অবশ্য এনডোর্স ছাড়া ডলার সঙ্গে করে নিয়ে যাওয়া ঠেকাতে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) ও জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দিয়েছে। চিঠিতে সৌদি আরবে যাওয়া বাংলাদেশি নাগরিকদের ব্যয়যোগ্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্ধারণ করে বৈধ মানি চেঞ্জার প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে এনডোর্স করিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়।


অবশ্য কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা ডলারের বাজার প্রায় ফ্রি করে দিতে চাইছি, তার মানে এ নয়, যে যেভাবে পারবে দাম বাড়িয়ে ডলার বিক্রি করবে। আমাদের যে ক্রলিং পেগের মাধ্যমে ডলারের মধ্যবর্তী দাম ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে, সেটি রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট এবং কারেন্সি বাস্কেট বিবেচনায় নিয়েই করা হয়েছে। আমাদের এখন নগদ ডলারের কোনো সংকট নেই, তাই অস্বাভাবিক দাম বাড়ারও কোনো কারণ নেই।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত