আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে ভারতের মুম্বাই শহরে

মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে ভারতের মুম্বাই শহরে

মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে ভারতের মুম্বাই শহরে। তবে বৃষ্টির সঙ্গে ছিল ব্যাপক ধুলাঝড়। সোমবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে শহরটিতে ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে শহরের আশপাশের এলাকার বাসিন্দারা গরম থেকে কিছুটা স্বস্তি পেলেও ধুলাঝড়ের কারণে বাড়তি অস্বস্তি সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির।


বৈরি আবহাওয়ার কারণে এসময় মুম্বাই শহরে যানযট সৃষ্টি হয়। শহরের ঘাটকোপার, বান্দ্রা কুরলা, ধারাভি এলাকায় প্রবল বাতাস ও বৃষ্টি দেখা গেছে। মুম্বাই বিমানবন্দরে ল্যান্ডিং এবং টেকঅফ অপারেশন, দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ ঘণ্টার মধ্যে বজ্র ও দমকা হাওয়াসহ মাঝারি থেকে তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, মুম্বাইয়ের ঘাটকোপার পূর্ব এলাকায় টিনের ছাদ ধসে আটকা পড়ে সাতজন আহত হয়েছেন। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

মুম্বাইয়ের একটি পেট্রোল পাম্পে ১০০ ফুট লম্বা একটি বিলবোর্ড ধসে যানবাহন এবং লোকজনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, উদ্ধার অভিযান চলছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত