আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বাংলাদেশে ঢুকে নারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

বাংলাদেশে ঢুকে নারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে নারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। গত রোববার বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩১-এর পাশে এ ঘটনা ঘটে। বিএসএফের গুলিতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এক বাংলাদেশির ঘরের চাল ফুটো হয়ে যায়।


খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবির গোরকমন্ডল ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলামসহ একটি টিম ওইদিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে গুলিটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। পরদিন সোমবার সকালে কড়া প্রতিবাদ জানায় বিজিবি। পরে ওইদিন সন্ধ্যায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়।


শাহালম মিয়া ও আব্দুল কুদ্দুসসহ সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, কেটে নেওয়া ধান গাছের আড়া (গোড়ায় অবশিষ্ট খড়) সংগ্রহে গত রোববার নোম্যান্সল্যান্ডের জমিতে যান সীমান্ত এলাকার কয়েকজন নারী। এ সময় ভারতের নারায়নগঞ্জ ক্যাম্পের টহলরত এক বিএসএফ সদস্য তাদের ধাওয়া করে। এতে ওই নারীরা দৌড়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে ওই বিএসএফ সদস্যও তাদের পিছু নিয়ে বাংলাদেশের প্রায় ২০ থেকে ৩০ গজ ভেতরে ঢুকে পড়ে। এক পর্যায়ে রাইফেল উঁচিয়ে ওই নারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে আবার ভারতের ফিরে যায় বিএসএফ সদস্য।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গুলিতে হতাহতের ঘটনা না ঘটলেও তা ধুলারকুটি গ্রামের বাসিন্দা নুর আলম বাচ্চুর বাড়ির রান্নাঘরের চালে আঘাত করে। সে সময় রান্নাঘরে বাচ্চুর পুত্রবধূ শাকিলা আক্তার ইতি থাকলেও তিনি বেঁচে যান।


নুর আলম বাচ্চু জানান, ওই সময় আমার পুত্রবধূ রান্নাঘরেই ছিল। ভাগ্যিস গুলিটা তাকে লাগেনি। মাঝে মধ্যেই বিএসএফ এভাবে বাংলাদেশে ঢুকে গ্রামবাসীর ওপর অত্যাচার চালায়। আমরা সব সময় আতঙ্কে থাকি।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফ জানান, এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্তে বিনা উস্কানিতে গুলিবর্ষণের কারণ জানতে চেয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানায়। জবাবে সীমান্তের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করার আশ্বাস দেয় বিএসএফ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত