আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু রহস্য

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু রহস্য

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে আজও জল্পনার কমতি নেই। ২০২০ সালের জুন মাসে মুম্বাইয়ে নিজ অ্যাপার্টমেন্ট থেকে সুশান্তের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছিল। সেসময় অভিনেতার মৃত্যু আত্মহত্যা নাকি খুন, তা নিয়েও দীর্ঘদিন চলেছে নানার আলোচনা সমালোচনা। এবার অভিনেতার মৃত্যুর প্রায় ৪ বছর পর তাকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী।।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানান, মৃত্যুর ১০ দিন আগে সুশান্তের সঙ্গে কথা বলেছিলেন তিনি। ঠিক তখনই তিনি বুঝেছিলেন যে কোন বিষয় নিয়ে সুশান্ত ভেঙে পড়ছেন!


সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘কিছু খবরের জন্য সুশান্ত খুব বিরক্ত ছিল। এই সব খবরের পেছনে কোন সত্যতা ছিল না। ও খুবই ভালো মানুষ ছিল। আর ভালো মানুষ বলেই এই সব খবর পড়ে ওর খারাপ লাগত। ও প্রায়ই জিজ্ঞাসা করত, ওর ঠিক কী করা উচিত। আমি সব সময় ওকে বলতাম, এসব নিয়ে বেশি না ভাবতে।’

মনোজ আরও বলেন, ‘ভিত্তিহীন ওই খবরগুলি নিয়েই ওই সময়ে শেষ বারের মতো সুশান্তের সঙ্গে কথা হয়েছিল তার। যার ১০ দিন পরই সুশান্ত চলে গেল! আমি এখনও বিশ্বাস করতে পারি না, সুশান্ত আর ইরফান আর নেই। 

ওরা খুব তাড়াতাড়ি বিদায় নিল এই পৃথিবী থেকে। ওদের তো কাজের আসল সময়টাই শেষ হয়নি তখন!’

টেলি নাটকে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। তার অভিনীত সর্বশেষ ছবি ছিল ‘দিল বেচারা’। ছবিটি মুক্তি পায় অভিনেতার মৃত্যুর পরে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত