আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় অজ্ঞাত প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন

নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় অজ্ঞাত প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন

নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় অজ্ঞাত প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল)  রাত ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জানান, শুক্রবার রাত ৮টার দিকে নাটোর পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় একটি ট্রাক মানসিক প্রতিবন্ধী অজ্ঞাতনামা ওই নারীকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।


খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
ওসি আরো জানান, দুর্ঘটনায় নিহত মাঝ বয়সি ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।




ফরিদপুরের চরভদ্রাসনে শিশুকন্যাকে (১২) ধর্ষণের অভিযোগে করা মামলায় তার বাবাকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। ওই শিশুর মায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (১২ এপ্রিল) বিকালে চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গফফার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভু্ক্তভোগী শিশুটি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই মাস আগে বিদেশ থেকে বাড়ি আসেন শিশুটির বাবা। গত ৩০ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধর্ষণ করেন তিনি। পরে বাড়ি ফিরে মেয়ের কাছে ঘটনা জানতে পারেন মামলার বাদী। পরে স্বামীকে আসামি করে চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি।


এ বিষয়ে চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় শিশুটির মা গতকাল সকালে বাদী হয়ে থানায় মামলা করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত