আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

তূর্ণা ও কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়লো ২ জন

তূর্ণা ও কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়লো ২ জন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে পৃথক দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) উপজেলার ভাটিয়ারী রেলওয়ে ষ্টেশান সংলগ্ন এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

একটি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে ভাটিয়ারী রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী তূর্ণা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মারা যান বিপ্লব দাশ (২৩)।


তিনি ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের কানু দাশের ছেলে। খবর পেয়ে ফৌজদারহাট জিআরপি ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
অন্যদিকে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের নিচে কাটা পড়েন বাংলাদেশ মিলিটারি একাডেমির সিভিল ষ্টাফ মো. আসিফ উদ্দিন (২৪)। তিনি যশোরের রবিউল হোসেনের ছেলে।


ঘটনার পর তাঁর লাশও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়া বিপ্লব মানসিক সমস্যাগ্রস্থ ছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। অন্যদিকে বিকেলে সেনাবাহিনীর সিভিল ষ্টাফ আসিফ মোবাইলে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটার কারণে দুর্ঘটনাটি ঘটে। আমরা দুটি লাশ ময়নাতদন্তে পাঠিয়েছি। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত