আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নাগরিক সমাজের নেতৃবৃন্দের মানববন্ধন ও সমাবেশে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নাগরিক সমাজের নেতৃবৃন্দের মানববন্ধন ও সমাবেশে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলমান বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন সম্মেলনকে সামনে রেখে মানববন্ধন ও সমাবেশে নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেছেন, জনগণের ওপর আরোপিত অনৈতিক ঋণ অবিলম্বে বাতিল করতে হবে। কারণ, বিশ্বের দরিদ্রদের প্রতি বিশ্বব্যাংক ও আইএমএফের দেনা রয়েছে।

আজ শুক্রবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই কর্মসূচির আয়োজন করে এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), বাংলাদেশ কৃষক ফেডারেশন, কোস্ট ফাউন্ডেশন, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও সিপিআরডি। কৃষক ফেডারশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খানের সভাপতিত্বে ও কোস্ট ফাউন্ডেশনের পরিচালক মোস্তফা কামাল আকন্দের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক লাভলি ইয়াসমিন, কোস্ট ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক, ওয়াটারকিপার্স বাংলাদেশের ইকবাল ফারুক, বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস আরা রুমি, সিপিআরপি’র শেখ নূর আতাইয়া রাব্বি, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদ খান প্রমুখ।


সমাবেশে সনত কুমার ভৌমিক বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীর আগমনের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় বাংলাদেশকে ঋণ প্রস্তাব করা হচ্ছে। এ সমস্ত সমস্যার জন্য আমরা দায়ী নই। তাহলে এর জন্য আমরা কেন ঋণ গ্রহণ করব? এর জন্য যারা দায়ী, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।’

কৃষকনেতা জায়েদ ইকবাল খান বলেন, ‘উন্নয়নশীল দেশগুলো ঋণ শোধ করে মূলত, তাদের রপ্তানি আয় থেকে।


পূর্ব এক দশকে তাদের সেই সক্ষমতা শেষ হয়ে গিয়েছে। ২০১০ সালে উন্নয়নশীল দেশগুলোর ঋণ ছিল তাদের রপ্তানির ৭১ শতাংশ, যা ২০২২ সালে এসে দাঁড়িয়েছে ১১২ শতাংশে। অর্থাৎ ইতিমধ্যে আয়ের তুলনায় অনেক বেশি ঋণ তারা ইতিমধ্যে করে ফেলেছে।’
মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘বিশ্বের উন্নয়নশীল দেশগুলো তাদের ঋণের সুদ পরিশোধ করতেই তাদের সম্পদ শেষ করে ফেলছে।


বিশ্বব্যাংক থেকে ঋণ গ্রহণ করা ১৩৯টি দেশ এই ঋণ পরিশোধ খাতে তাদের রাজস্ব বাজেটের ৩৫ শতাংশ ব্যয় করে। আমরা দরিদ্র জনগণের ওপর আরোপিত এই গণঋণ প্রত্যাখ্যান করছি। ঋণ নয়, তাদের উচিত ঐতিহাসিক দেনা পরিশোধ করা।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত