আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিলেও গাজীপুর সদর উপজেলা পরিষদ

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিলেও গাজীপুর সদর উপজেলা পরিষদ

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিলেও গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন দলটির জেলার সহসভাপতি ইজাদুর রহমান চৌধুরী।

গাজীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ৪ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের। একজন বিএনপির।


রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীনের সঙ্গে লড়াইয়ে নেমেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি ইজাদুর রহমান চৌধুরী।

এ ছাড়াও এখানে আওয়ামী লীগের আরো তিন নেতা চেয়ারম্যান পদে লড়ছেন।


তারা হলেন- মো. কফিল উদ্দিন, মো. শফিকুল ইসলাম ও আতিকুজ্জামান মোহাম্মদ।
এখানে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন মো. বেলায়েত হোসেন, মনজুরুল হক, মো. রাসেল রানা, মোহাম্মদ লিয়াকত আলী, মো. আব্দুল লতিফ, নাজমুল আলম জুয়েল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, মৌসুমী রেজা বৃষ্টি ও শিফন।

গাজীপুর সদর উপজেলা বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির নির্বাচনী এলাকার অংশ।


এখানে প্রার্থীদের মধ্যে এক চেয়ারম্যান প্রার্থী ছাড়া সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা। তাই তিনি এখনো নির্বাচনের কোনো পদে কাউকে প্রকাশ্যে সমর্থন অথবা দোয়া করেননি।
সূত্রের দাবি, সদর উপজেলায় সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান চৌধুরী ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীনের মধ্যে তীব্র লড়াই হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত