আপডেট :

        দুই পরকীয়া সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান, সিইও পদ হারানোর আশঙ্কা জেনসেনের

        নির্বাচনে বড় ধাক্কার পর ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে লড়াই

        মিসিসিপিতে রিপাবলিকান সিনেটরকে হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট স্কট কলম

        ফ্লোরিডা উপকূলে ইচ্ছাকৃতভাবে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস

        নিউইয়র্কে তিনতলা ভবন ধ সে নি হত অন্তত দুই, আ হত ১৭ জন

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে চরম মাত্রায় অত্যাচার ও নৈরাজ্য

আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে চরম মাত্রায় অত্যাচার ও নৈরাজ্য


ছাত্র- জনতার গন অভ্যুত্থানের গৌরবময় বিজয়কে কলঙ্কিত করার অপচেষ্টা চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে চরম মাত্রায় অত্যাচার ও নৈরাজ্য চলছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু, খ্রিষ্টান, আহমদিয়া সম্প্রদায় ও আদিবাসী জনগোষ্ঠীর মানুষের বাড়িঘরে হামলা করছে, অগ্নিসংযোগ ও শারীরিক নির্যাতনে লিপ্ত হয়েছে। এর মধ্যে উগ্র ডানপন্থী জঙ্গি চরমপন্থীসহ স্বার্থান্বেষী মহল যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা এবং সহাবস্থানকে সব সময় বিরোধিতা করে এসেছে, তারাই পরিস্থিতির সুযোগ নিয়েছে। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনালের প্রাক্তন প্রসিকিউটরের উপর নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা প্রদানে এবং চলমান সকল ধরনের সহিংসতা বন্ধে কোন ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ইতিহাসের অমূল্য চিহ্নগুলো জ্বালিয়ে দেয়া হচ্ছে। বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের স্মৃতির ম্যুরালসহ, রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরাল, মুক্তিযুদ্ধ জাদুঘর ও ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনটিতে অগ্নিসংযোগ, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে বিনষ্ট করে এই গণঅভ্যুত্থানের বিজয়কে ম্লান করে ফেলেছে।

মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অসম্মান করার সকল অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। এর উসকানি/ইন্ধনদাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা গ্রহণ করে যোগ্য শাস্তি হওয়া প্রয়োজন।

এই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ। কিন্তু যে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো এই আকাঙ্ক্ষাকে ধারণ করে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, দীর্ঘ স্বৈরশাসনের পৃষ্ঠে তারা সাংগঠনিকভাবে দুর্বল। এই অবস্থায় অর্ন্তবর্তীকালীন জাতীয় সরকার যাতে গণঅভ্যুত্থানের এই আকাঙ্ক্ষার দিকে অগ্রসর হয়,সেক্ষেত্রে সকলের ভূমিকা রাখতে হবে।

দেশের আইনশৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধান করার জন্য পুলিশি প্রশাসনের আশু পুনঃস্থাপন অত্যন্ত জরুরি।আমরা সংখ্যালঘু জনমনে যে হাহাকার সৃষ্টি হয়েছে তার সুরক্ষা প্রদানে, সব রকমের প্রতিহিংসাপরায়ণতা এবং লুটপাট রোধ করার ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত