আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

মুক্তি পাচ্ছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা, বেশিরভাগে নামের পাশে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ

মুক্তি পাচ্ছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা, বেশিরভাগে নামের পাশে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ

বেশিরভাগে নামের পাশে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ। তাও একে একে মুক্তি পাচ্ছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা। এরইমধ্যে ৬ জন জামিনে মুক্তি পেয়েছেন। যাদের বিরুদ্ধে হত্যাসহ ডজনের বেশি মামলা রয়েছে।


এতে উদ্বিগ্ন প্রকাশ করে অপরাধ বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে সন্ত্রাসীরা ছাড়া পাওয়ায় অপরাধ বাড়বে, অবনতি হতে পারে আইনশৃঙ্খলার ব্যবস্থার। অবশ্য, কারা কর্তৃপক্ষের দাবি-নিয়ম মেনেই ছাড়া পাচ্ছে আসামিরা। যমুনার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০০১ সালের ডিসেম্বরে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা করে সেসময়কার সরকার। তালিকার একজন আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস।

গত ১৩ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান অর্ধডজন হত্যা মামলার এই আসামি। এর দু’দিন আগে ছাড়া পেয়েছেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ৩৬ মামলার আসামি নাছির উদ্দিন ওরফে শিবির নাসির। চলতি মাসের শুরুর দিকে একই কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৯টি হত্যাসহ অন্তত ২২ মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম।

এর আগে একে একে জামিনে বেরিয়ে আসেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইমন, নাইম আহমেদ টিটন, ফ্রিডম রাসু, পিচ্চি হেলালের মত সন্ত্রাসীরা। জামিন নিয়ে লাপাত্তা কয়েকজন। যাদের বেশিরভাগে নামে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ। কারা কর্তৃপক্ষ বলছে, সব ধরনের আইনি প্রক্রিয়ার পরই কারামুক্ত হচ্ছে এসব আসামি।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান বলেন, জামিন ছাড়া কেউ যেতে পারবে না। যারা যারা গিয়েছেন, সবাই সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়েই গিয়েছেন।

রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটাই নিষ্ক্রিয় পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারি সংস্থাগুলো। দাগি সন্ত্রাসীদের এভাবে জামিনে মুক্তি পরিস্থিতি জটিল করে তুলতে পারে, মনে করছেন অপরাধ বিশ্লেষকরা।

অপরাধ বিশ্লেষক ড. হাফিজুর রহমান কার্জন বলেছেন, ‘আমরা কিন্তু অনেকগুলো ঘটনা জানি যে উচ্চ আদালত থেকে এসব অপরাধীরা হত্যা মামলার আসামি হিসেবে জামিনে বেরিয়ে আসে আবার হত্যা করেছে। এটা প্রযোজ্য যারা সাধারণ হত্যা মামলার আসামি। আর যারা শীর্ষ সন্ত্রাসী রয়েছে, তাদের ক্ষেত্রে-তো শুধুমাত্র হত্যা হয়, নানা ধরনের অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত। চাঁদাবাজির সঙ্গে জড়িত। তারপর নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাতে করে তো, দেশের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটার-ই অবনতির একটা আশঙ্কা আমরা করছি।’

শীর্ষ সন্ত্রাসীদের জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষেরও দায় আছে বলে মনে করেন আইনের এই অধ্যাপক। তবে, এই বিষয়টি নিয়ে পুলিশ-র‍্যাবের উর্ধ্বতন কেউ কথা বলতে রাজি নন বলে এই প্রতিবেদনে জানা গেছে।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত