আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

সিরিজসেরার টাকা শহীদ হওয়া রিক্সাচালকের পরিবারকে দিয়েছেন মিরাজ

সিরিজসেরার টাকা শহীদ হওয়া রিক্সাচালকের পরিবারকে দিয়েছেন মিরাজ

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। স্বাগতিকদের ২-০ তে হোয়াইটওয়াশ করে টাইগাররা। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ। সিরিজসেরার সেই টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ হওয়া রিক্সাচালকের পরিবারকে দিয়েছেন তিনি।


সিরিজসেরা পুরস্কার পাওয়ার পর মিরাজ বলেছিলেন, ‘দেশের বাইরে প্রথমবার সিরিজসেরা হয়েছি। এই মুহূর্ত কখনো ভুলব না। এটা উৎসর্গ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের প্রতি। সেই আন্দোলনে আহত হয়েছিলেন একজন রিকশাওয়ালা। পরে মারা যান তিনি। প্রাইজমানির টাকাটা সেই রিকশাওয়ালার পরিবারকে দিতে চাই আমি।’ 

সিরিজ শেষে দেশে ফেরার পর বুধবার (১১ সেপ্টেম্বর) নিহত রিক্সাচালকের পরিবারের হাতে তুলে দিয়েছেন মিরাজ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই টাইগার অলরাউন্ডার।

ফেসবুক পোস্টে মিরাজ লেখেন, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিলো। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে।’

তিনি আরও লেখেন, ‘সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম। কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের 'ম্যান অব দ্যা সিরিজ' এর পুরষ্কারের অর্থ তুলে দেব তাদের হাতে। অবশেষে পূরণ হলো সে লক্ষ্য। গতকাল এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি তাদের হাতে।’ 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত