আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

পুতিন নয়, ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প

পুতিন নয়, ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সম্ভব ছিল বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, যুদ্ধের আগে ইউক্রেনের উচিত ছিল একটি চুক্তিতে আসা। তবে কিয়েভ সেই সুযোগ গ্রহণ করেনি। তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নয়, বরং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই তিনি দায়ী করছেন।

 

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেই আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি বলেন, 'আমাদের বাদ দেওয়া সত্যিই অবাক করার মতো।'

জেলেনস্কির এই মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, 'আমি শুনেছি তারা আলোচনায় জায়গা না পাওয়ায় বিরক্ত। কিন্তু তারা তো গত তিন বছর ধরে অনেক সুযোগ পেয়েছে। যুদ্ধ শুরু না করেও এটি সহজেই সমাধান করা যেত।'

ট্রাম্প আরও বলেন, 'তোমাদের এটি শুরু করাই উচিত হয়নি। তোমরা একটা চুক্তি করতে পারতে।'

সৌদি আরবে অনুষ্ঠিত এই আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অংশ নেন। আলোচনার পর ল্যাভরভ বলেন, 'আমরা কোনোভাবেই ইউক্রেনে ন্যাটোর শান্তিরক্ষী বাহিনী মেনে নেব না।'


ট্রাম্প মন্তব্য করেন, তিনি 'যুদ্ধ শেষ করার বিষয়ে আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী।'

গত মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত আলোচনার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়া ঘোষণা দিয়েছে যে, তারা যুদ্ধ বন্ধে আনুষ্ঠানিক আলোচনার জন্য প্রতিনিধি দল নিয়োগে সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সরাসরি আলোচনা ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে ইউক্রেনকে বাদ রেখে হওয়া আলোচনায় কিয়েভ কতটা সন্তুষ্ট থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত